সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পহেলগাঁও জঙ্গি হানা: মধুচন্দ্রিমায় গিয়ে বিভীষিকার সাক্ষী! আচমকা মত বদলে প্রাণরক্ষা কৃষ্ণনগরের দম্পতির

AD | ২৩ এপ্রিল ২০২৫ ১৫ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সাত দিন আগেই মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন কৃষ্ণনগরের বৌবাজারের বাসিন্দা সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস। পহেলগাঁওয়ের যে এলাকায় জঙ্গি হামলা হয়েছে সেটি 'মিনি সুইৎজারল্যান্ড নামে পরিচিত। 

সেখানেই যাওয়ার কথা ছিল তাঁদের। কোনও কারণবশত সেখানে না গিয়ে কিছুটা দূরে মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই গুলির আওয়াজ শুনতে পান। গুলি ঝাঁজরা করে দেয় প্রায় ২৬টি তরতাজা প্রাণ। অল্পের জন্য রক্ষা পান দাস দম্পতি। 

ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। জানিয়েছেন, মন্দিরের প্রণাম করতে গিয়েই শুনতে পান হামলার কথা। ঘটনাস্থলে ফিরে এসে দেখেন লাশের সারি। তড়িঘড়ি ফিরে আসেন শ্রীনগরে। সেখানেই নিরাপদে রয়েছেন। 

দেবশ্রুতি জানান, 'গত আট দিন ধরে কাশ্মীরে রয়েছি। ভীষণ আনন্দের সঙ্গে ঘুরেছি। কিন্তু জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত। যাদের সঙ্গে শোনমার্গ ঘুরলাম তাঁদেরই মধ্যে কেউ আর বেঁচে নেই সেটাই মেনে নিতে কষ্ট হচ্ছে।'

১৮ তারিখ চাকদহ থেকে ১৫-১২০ জনকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন মানস দে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভালই আছেন সকলে। 

পহেলগাঁওয়ের বেশির ভাগ জায়গাতেই ইন্টারনেট বন্ধ। সেনাবাহিনী টহল দিচ্ছে। মঙ্গলবার সকালে 'মিনি সুইৎজারল্যান্ডট ঘুরতে যাওয়ার কথা ছিল তাঁদের। অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছেন। 

লালপুরের সিংহ রায় দম্পতিও গিয়েছেন ঘুরতে। সকালবেলায় খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলেন পহেলগাঁওয়ের উদ্দেশ্যে। মাঝপথ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাঁদের ফিরিয়ে দেন। 

মঙ্গলবারের বিভীষিকার কথা তাঁরাও শুনেছেন। কোনও মতে প্রাণটুকু নিয়ে বাড়ি ফিরতে পারলেই শান্তি তাঁদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া