মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ এপ্রিল ২০২৫ ০০ : ০২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: একসময় রাজ্যের কংগ্রেস 'গড়' হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের রক্তক্ষরণ বৃদ্ধি পেল। মঙ্গলবার বহরমপুরে একটি যোগদান সভায় কংগ্রেস এবং অন্য কয়েকটি রাজনৈতিক দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েক হাজার নেতা-কর্মী।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন, বাম-কংগ্রেস জোট পরিচালিত বেলডাঙ্গা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল, ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকী, নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা রিজিয়া খাতুন, বেলডাঙ্গা-১ পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা খাতুন, আসারুল শেখ-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় এক হাজার নেতাকর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ এবং দলের অন্যান্য শীর্ষ পদাধিকারীরা।
অপূর্ব সরকার বলেন, 'মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তাতে শামিল হওয়ার জন্য আজ সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।' জেলার যে সমস্ত মানুষ ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে এদিন অপূর্ব সরকার তাঁদের সকলকে তৃণমূল কংগ্রেসে শামিল হওয়ার জন্য আহ্বান জানান।
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকী বলেন, 'তৃণমূল কংগ্রেসে থাকার সময় আমি পুরসভা এবং পঞ্চায়েতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কোনও কারণে রাগ করে আমি দেড় বছর দল থেকে দূরে ছিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরে আজ আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার জন্য।'
অন্যদিকে তৃণমূল কংগ্রেসে ফিরে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন বলেন, 'এখানে কংগ্রেস মানুষের জন্য আন্দোলন করে না। বিজেপির সুরে কথা বলে। এখানকার কংগ্রেস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি কংগ্রেস দলটি চালাচ্ছে। তাই আমার নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার