সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | তীব্র গরমে এক সপ্তাহে দুই শ্রমিকের মৃত্যু, অসন্তোষের জেরে বন্ধ কাজ, হুকুমচাঁদ জুটমিলে তোলপাড়

Kaushik Roy | ২২ এপ্রিল ২০২৫ ২১ : ২৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণার হুকুমচাঁদ জুট মিলে এক সপ্তাহের ব্যবধানে দু’জন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। শ্রমিকদের অভিযোগ, মিলের ভিতরে প্রচণ্ড গরমের মধ্যে কোনও পাখার ব্যবস্থা নেই। তার মধ্যেই টানা কাজ করতে হয়। এমনকি, কারখানার ভিতর উপযুক্ত বসার জায়গার অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। অভিযোগ, এত বড় একটা সংস্থায় কাজ করলেও শ্রমিকদের জন্য কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। 

কর্মরত অবস্থায় দু’জন শ্রমিকের মৃত্যুর পরেও মিল কর্তৃপক্ষ কোনও ক্ষতিপূরণ দেয়নি পরিবারদের এমনটাই জানাচ্ছেন বাকি শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রথম শিফট শেষ হওয়ার পর কারখানার বাইরে অবস্থানের বসেন শ্রমিকরা। তাঁদের স্পষ্ট দাবি, যতক্ষণ না মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বর্তমান শ্রমিকদের জন্য উপযুক্ত নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে তাঁরা কাজে ফিরবেন না।

জানা গিয়েছে, এই পরিস্থিতিতে প্রায় ১৫ হাজার শ্রমিক বর্তমানে কর্মবিরতিতে রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, অন্যদিকে, জোর করে তাদের দিয়ে কাজ করিয়ে নেয় মালিকপক্ষ। অন্যথায়, মিল বন্ধের হুমকি দেওয়া হয়।

নুর আলম বলে এক শ্রমিকের অভিযোগ, ‘এত বড় কারখানা, কিন্তু সুযোগসুবিধা বিশেষ কিছু নেই। এই তীব্র গরমে পাখার ব্যবস্থা নেই। এত বড় কারখানায় পাখার সংখ্যা হয়তো মেরেকেটে চারটে। লোকজন গরমে মারা যাচ্ছেন। দুজন মারা গিয়েছেন কিন্তু সংস্থা তাদের কোনও ক্ষতিপূরণ দিচ্ছে না, এটা তো তাদের অধিকার। সে কারণে আমরা কাজ বন্ধ রেখেছি। কোম্পানি ক্ষতিপূরণ এবং আমাদের নিরাপত্তা দিলে তারপর আমরা কাজ শুরু করব। এত বড় সংস্থা কিন্তু কোনও নিরাপত্তা নেই। হয়তো ৫৫০ টাকায় কাজ করি, কিন্তু এত গরমে পাখার ব্যবস্থা তো থাকার দরকার’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া