সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাঁশের সাঁকো, চরম ভোগান্তির মুখে কুলতুলি ও রায়দিঘির আমজনতা

Kaushik Roy | ২২ এপ্রিল ২০২৫ ২০ : ২০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি ও রায়দিঘি বিধানসভা কেন্দ্রের সংযোগকারী মনি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়তে হল অন্তত ১৫-২০টি গ্রামের হাজার হাজার মানুষকে। জানা গিয়েছে, বিগত ছ’মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল ওই সাঁকোটি। সেই অবস্থাতেই প্রতিদিন অন্তত ২০-৩০ হাজার মানুষ যাতায়াত করতেন তার ওপর দিয়ে।

 

কিন্তু বর্তমানে সাঁকোটি পুরোপুরি বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পারের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সাঁকো ভেঙে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। চিকিৎসা, বাজার, স্কুল এমনকি নানা জরুরি প্রয়োজনেও বিপাকে পড়তে হচ্ছে আমজনতাকে। দেবপ্রসাদ পাল নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ‘আমাদের নিকটতম হাসপাতাল প্রায় ১০ কিলোমিটার দূরে। এই সাঁকোই ছিল একমাত্র রাস্তা। এখন সেই যোগাযোগ সম্পূর্ণ বন্ধ’। 

 

একই মতামত স্থানীয় টোটোচালক সইরুদ্দিন মন্ডলের। তিনি জানান, ‘সাঁকোর এই অবস্থার কারণে এপারের টোটো ওপারে যেতে পারছে না, ওপারের টোটোও এপারে আসতে পারছে না। যাত্রী কমে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে রোজগার’। মনিরতট গ্রাম পঞ্চায়েতের সদস্য শওকত আলি গাজির মতে, ‘প্রশাসন, পঞ্চায়েত সমিতি, বিধায়ক সবাইকে জানানো হয়েছে। খুব দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে’। 

 

এই প্রসঙ্গে কুলতুলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, ‘আমি বিষয়টি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছি। খুব শীঘ্রই কংক্রিটের পাকা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে’। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। কারণ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে গিয়ে রীতিমত ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া