সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ এপ্রিল ২০২৫ ১৪ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বৈশাখ পড়তেই একলাফে বেড়ে গিয়েছে তাপমাত্রার পারদ। ঘেমে নেয়ে গলদঘর্ম অবস্থা আপামর বাঙালির। শহর কলকাতা থেকে জেলা সর্বত্র একই অবস্থা। তার মধ্যেই স্বস্তির খবর জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন রাজ্যজুড়ে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বাংলাতেই নয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, অসম, অরুণাচল প্রদেশ, বিহার, জম্মু-কাশ্মীরেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশির ভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির হাত থেকে রক্ষা নেই উত্তরবঙ্গেরও। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই বেড়েছে তাপমাত্রা।
তার সঙ্গে সঙ্গে বাতাসে বেড়েছে জলীয়বাষ্পের পরিমাণও। তার মধ্যেই শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর। তবে বৃষ্টি কমলে ফের রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার