সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ এপ্রিল ২০২৫ ২২ : ২৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার ডোমজুড়ের রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকারই ওএনজিসির রাসায়নিক কারখানায় ভয়াবহ এই আগুন লাগে। দূরদুরান্ত থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। জানা যাচ্ছে, কারখানায় প্রচুর রাসায়নিক মজুত ছিল। সে কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার সর্বত্র। মাঝেমধ্যে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪টি ইঞ্জিন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ডোমজুড় থানার পুলিশও। পাশাপাশি, এলাকায় পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।ইতিমধ্যেই কারখানার মধ্যে থাকা শ্রমিকদের যুদ্ধকালীন তৎপরতায় বের করে আনা হয়েছে। জানা যাচ্ছে, কারখানার মধ্যেই শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আলামপুর এবং অন্যান্য এলাকা থেকে ইঞ্জিন আনা হচ্ছে।
কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। তবে মৃত্যুর ঘটনা ঘটেনি। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। প্রাথমিক অনুমান, রান্নার সিলিন্ডার ফেটে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ।
প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে। ওই ভবনের চারতলায় একটি কাপড়ের গুদাম রয়েছে। সেখানেই আচমকা আগুন লাগে। সেই সময় গুদামের মধ্যে কয়েকজন ছিলেন। গেটের দরজা বন্ধ থাকায়, ছাদের উপরে ওঠার চেষ্টা করেন তাঁরা। কিন্তু ছাদের দরজাও তালাবন্ধ থাকায় আর পালাতে পারেননি।
দমবন্ধ হয়ে জ্ঞান হারান সকলে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছয়। ঘণ্টাখানেক পরে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার