সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ এপ্রিল ২০২৫ ০৩ : ১৫Rajit Das
শ্রেয়সী পাল: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উপর আস্থা রাখলেন মুর্শিদাবাদের হিংসা কবলিত সামশেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকার বাসিন্দারা।
বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সুতি এবং সামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তারপরই নিজেদের সুরক্ষার জন্য ঘর ছেড়েছিলেন মুর্শিদাবাদের শুলিতলা ,ঘোষপাড়া ,জাফরাবাদ ধুলিয়ান-সহ বিভিন্ন এলাকার কয়েকশো বাসিন্দা। এদের মধ্যে অনেকেই গঙ্গা নদী পার হয়ে মালদা জেলার কয়েকটি স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন।
জঙ্গিপুর পুলিশের সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গত কয়েকদিন ধরে এলাকার মানুষদের মধ্যে আস্থা ফেরানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামগুলোতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। বসানো হয়েছে একাধিক পুলিশ পিকেট। পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘরছাড়া মানুষদের বাড়িতে ফিরে আসার জন্য আবেদন করা হচ্ছিল। পুলিশের তরফ থেকে তাদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে রবিবার বিকাল থেকে গঙ্গা নদী পার হয়ে মুর্শিদাবাদ জেলায় ফিরে আসতে শুরু করেছেন ঘরছাড়া বাসিন্দারা।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা নদীর ঘাটে গৃহহীনদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম,জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান-সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। তৃণমূলের নেতারা ঘরে ফিরে আসা ব্যক্তিদের হাতে ঠাণ্ডা পানীয় তুলে দিয়ে তাদের স্বাগত জানান।
দীর্ঘ বেশ কয়েকদিন পর ঘরে ফিরে আসতে পেরে অবশেষে মুখে হাসি এসেছে ধুলিয়ানের বাসিন্দাদের। তাদের আশা আগামী কিছুদিনের মধ্যেই পুলিশ প্রশাসনের সহযোগিতায় সব কিছু আবার আগের মত স্বাভাবিক হয়ে যাবে।
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় ২৯৩টি পরিবার মুর্শিদাবাদ ছেড়ে চলে গিয়েছিল। তাদের মধ্যে গত কয়েকদিনের ৯৩টি পরিবার ফিরে এলেও প্রায় ২০০টি পরিবার মালদা জেলায় ছিল। রবিবার বিকেল থেকে সেই পরিবারগুলো একে একে ফিরে আসা শুরু করেছে। সন্ধ্যের মধ্যে সমস্ত পরিবার জেলায় ফিরে এসেছে। মালদার ত্রাণ শিবিরগুলো বন্ধ হয়েছে।"
শাসক দলের বিদায়কের দাবি, "মুর্শিদাবাদ শান্তি ও সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের জেলা। পুলিশ প্রশাসন এবং আমাদের দলের তরফ থেকে ঘরছাড়া মানুষদেরকে ফিরে আসার জন্য যাবতীয় সাহায্য করা হয়েছে। আগামী দিন যাতে তারা নিরাপদে এখানে থাকতে পারেন তার যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার