সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

Kaushik Roy | ২০ এপ্রিল ২০২৫ ০১ : ২০Kaushik Roy

মিল্টন সেন

 

তালা ভাঙা নয়, না কোনও অস্ত্রের হুমকি। চুরির ধরনে নেই কোনও হিংস্রতা। বরং বাইক মালিকের সঙ্গে ভাব জমিয়ে, বন্ধুত্ব করে, এমনকি ইলিশ মাছ উপহার দিয়েও মন জিতে নিয়ে চুরি করত সে। আর এই অভিনব কৌশলের মাধ্যমেই শতাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

অবশেষে সেই ‘চালাক চোর’ বালুসাকে গ্রেপ্তার করতে সক্ষম হল হুগলি জেলা পুলিশ। জানা গিয়েছে, ধৃতের আসল নাম বাসুদেব মণ্ডল। তবে এলাকায় সে পরিচিত ‘বালুসা’ বা ‘রাজকুমার’ নামে। 

হুগলির বলাগড় থানার একতারপুর গ্রাম পঞ্চায়েতের মাঝদিয়া গ্রামের বাসিন্দা এই ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক থানার মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে হুগলির মগড়া, কালনা, পান্ডুয়া, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় বাইক চুরির অভিযোগ দায়ের হয়েছে। 

বহুবার পুলিশের হাতে ধরা পড়লেও, হেফাজত থেকে পালিয়ে যাওয়ায় সে ছিল রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া এক অপরাধী। তবে গত ১০ মার্চ, শ্যাওড়াফুলি স্টেশনে একটি মারামারির ঘটনায় ওসি জিআরপি প্রদ্যুৎ ঘোষের আটক হয় ওই ব্যক্তি। 

এরপরই তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হলে একের পর এক অভিযোগ উঠে আসে। শুরু হয় আবারও পুলিশি তৎপরতা। প্রথমে কালনা থানা তাকে হেফাজতে নিয়ে যায়, পরে বলাগড় থানাও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে মোট ছ’টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই বালুসাকে চুঁচুড়া জেলা আদালতে পেশ করে হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে।

জানা গিয়েছে, বালুসার জীবনে চমকের অভাব নেই। সে দু’বার লটারিতে কোটি টাকার পুরস্কারও জিতেছে বলে খবর পুলিশ সূত্রে। মন্দারমনি এলাকায় তার সম্পত্তিও রয়েছে। রয়েছে একাধিক বিয়ে। তবে স্থায়ী কোনও বাসস্থান নেই।

অপরিচিত মানুষের সঙ্গে অল্প সময়ে ঘনিষ্ঠতা তৈরি করে, খাওয়াদাওয়া ও উপহার দিয়ে মন জয় করে, একসময়ে সুযোগ বুঝে বাইক নিয়ে উধাও হয়ে যেত সে। তার এই অভিনব চুরির কৌশল শুনে অনেকেই অবাক হলেও, বাস্তবে গত কয়েক বছর ধরে একাই রাজ্য পুলিশের তীব্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ধৃত ব্যক্তি। অবশেষে কুখ্যাত এই চোর ধরা পড়ায় স্বস্তি পেয়েছেন একাধিক থানার পুলিশকর্মীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া