সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

Kaushik Roy | ২০ এপ্রিল ২০২৫ ২৩ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অফিস টাইমে লেডিস স্পেশালে পুরুষদের জন্য কামরা ভাগ করে দিল পূর্ব রেলের শিয়ালদহ শাখা। বর্তমানে শিয়ালদহ শাখায় মোট ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। যার মধ্যে দুটি শিয়ালদহ মেইন শাখায় (কৃষ্ণনগর ও রাণাঘাট), দুটি শিয়ালদহ নর্থ শাখায় (বনগাঁ ও বারাসত), এবং বাকি দুটি শিয়ালদহ সাউথ শাখায় (ক্যানিং ও বারুইপুর) চলাচল করে। রেল সূত্রে জানানো হয়েছে বর্তমানে প্রতিটি মাতৃভূমি লোকালই ন’কোচ থেকে ১২ কোচের করে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এই ছ’জোড়া মাতৃভূমি লোকালের প্রায় ৭৫% আসন ভর্তি থাকে। বাকি ২৫% আসন ফাঁকা থাকে অর্থাৎ সেভাবে ভিড় হয় না। এই অতিরিক্ত ফাঁকা আসনগুলিকে যথাযথভাবে ব্যবহার করতে এবং অফিস টাইমে সাধারণ যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ শাখার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, মাতৃভূমি লোকালের ১২ কোচের মধ্যে শিয়ালদহের দিক থেকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ কোচ ব্যবহার করতে পারবেন পুরুষ যাত্রীরাও।

ট্রেনের বাকি কোচগুলি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদহ শাখার তরফে সমস্ত লোকাল ট্রেনে বাড়ানো হয়েছে মহিলা কোচের সংখ্যা। যাতে করে ব্যস্ত সময়ে মহিলা যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলানো যায়। মহিলা যাত্রীদের জন্য ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাতৃভূমি লোকালে তুলনামূলক কম ভিড় থাকার বিষয়টিকে বিবেচনায় রেখেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এর আগে আজকাল ডট ইনকে জানিয়েছিলেন, ‘লোকাল ট্রেনে ইতিমধ্যেই মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি পুরুষ যাত্রীরাও যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেকথা মাথায় রেখেই মাতৃভূমি লোকাল ট্রেনের কয়েকটি কোচ সাধারণ কোচ-এ পরিবর্তন করা হবে। যেখানে পুরুষ ও মহিলা সকলেই চড়তে পারবেন’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া