সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

Riya Patra | ২০ এপ্রিল ২০২৫ ১৯ : ২২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়-পরিজন সমাগমে বিয়ের অনুষ্ঠান। ধুমধাম, সাজসজ্জা। তবে হল না শেষরক্ষা।  আচমকা বিয়ের অনুষ্ঠানে হাজির পুলিশ। গ্রেপ্তার কনের বাবা-মা।

 কিন্তু কারণ কি ? জানা গিয়েছে, শনিবার, ১৯ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের অন্তর্গত ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের মাধবচক গ্রামের বাসিন্দা মধুসূদন বর্মনের মেয়ের বিবাহ বাসর বসেছিল। মেয়ে দশম শ্রেণির ছাত্রী। যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল নাবালিকা, তার বয়স ১৮।  

গপনে মন্দিরে বিয়ে সম্পন্ন করার পর, প্রীতিভোজের আয়োজন হয়েছিল ধুমধাম করে।  গোপন সূত্রে খবর পেয়ে, সবং থানার পুলিশ গিয়ে প্রীতিভোজের অনুষ্ঠান থামায়। কারণ ? পাত্র নাবালক ও পাত্রী নাবালিকা। বিয়ের আসর থেকে নাবালিকা উদ্ধার করে পুলিশ। 

সবং থানার পুলিশ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা ও অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে ওই নাবালিকার বিয়ের প্রীতিভোজ আসরে পৌঁছন। রাতে ওই মেয়েটিকে হোমে পাঠানো হয়। এদিকে পাত্রীর মা এবং বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম মধুসূদন বর্মন ও পদ্মাবতী বর্মন। ধৃতদের রবিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, পুলিশ পৌঁছানোর খবর পেয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে চম্পট দেয় ছেলের পরিবারের সদস্য-সহ আত্মীয়রা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ভর্তি হয়েছিলেন ৬৪,৯৯৮ জন অন্তঃসত্ত্বা। প্রশাসনের সূত্রে খবর, প্রায় ৬৫ হাজারের মধ্যে নাবালিকা ১১,৫৬১ জন। ১,১৩০ জনের বয়স পনেরোর কম। ১৫ থেকে ১৯ বছর বয়সি ১০,৪৩১ জন। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৭,৪০১ জন অন্তঃসত্ত্বা। এর মধ্যে নাবালিকা ৯,১৩৯ জন। অনূর্ধ্ব- ১৫ ২০৩ জন। ১৫ থেকে ১৯ বছর বয়সি ৮,৯৩৬ জন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া