বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ এপ্রিল ২০২৫ ১৮ : ১৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাকি মাত্র আর একটা। সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে প্রতিকূলতার সঙ্গে সাঁতার কেটে চলেছে পূর্ব বর্ধমানের কালনার জলকন্যা সায়নী দাস। শুক্রবার জিব্রাল্টার প্রণালী জয় করে এশিয়ার মধ্য প্রথম ষষ্ঠসিন্ধু অতিক্রম করল সে। জয়ের মুকুটে আরও একটি পালক জুড়ল কালনার বাসিন্দা সায়নীর।
ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে জলে নেমেছিল কালনার জলকন্যা। এবারে স্পেনের জিব্রাল্টার প্রণালী সাঁতরে পেরিয়ে মরক্কোয় যাত্রা শেষ করে সে। শুক্রবার স্পেনের সময় বেলা পৌনে দুটোয় আর ভারতীয় সময় পৌনে পাঁচটায় যাত্রা শুরু করে সে এবং ৩ ঘণ্টা ৫১ মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছায়।
এই চ্যানেলের দূরত্ব ১৪.২ কিমি। ভূমধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগর মিশেছে এখানে। কালনা শহরের বারুইপাড়ার সায়নী অভিজ্ঞতা থেকে জানায়, 'জল অত্যন্ত ঠাণ্ডা। সেইসঙ্গে ভয়ঙ্কর স্রোত। এছাড়া হাঙরের হামলার আশঙ্কা প্রবল। দিনে তিনশোর মতো জাহাজ চলাচল করে। তাই একটু চাপও ছিল এই চ্যানেল পার করা।'
সহজে এই জয় আসেনি। পিছনে রয়েছে কয়েক মাসের কঠোর অনুশীলন। আবহাওয়ার সঙ্গে সড়গড় হতে তারিফা নামক একটি জায়গায় বাবা তথা প্রশিক্ষক রাধেশ্যাম দাসের তত্ত্বাবধানে সমুদ্রে রোজ দু' বেলা চুটিয়ে অনুশীলন করে সায়নী।
জিব্রাল্টার প্রণালী জয়ের প্রস্তুতি হিসেবে কালনার ভাগীরথীতে কয়েক মাস ধরে সাঁতার কাটা চলে। সাঁতারে বরাবরই তাঁকে প্রশিক্ষণ দিয়েছেন বাবা রাধেশ্যাম দাস। জানা গিয়েছে, সায়নীই এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যে ষষ্ঠ সিন্ধু জয় করেছে।
এই জয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ চ্যানেল, ক্যাটেলিনা, মলোকাই চ্যানেল, নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের পর সায়নীর মুকুটে যুক্ত হল আরও এক পালক। কিছুদিন আগেই কেন্দ্রের তেনজিং নোরগে পুরস্কার পেয়েছে কালনার জলকন্যা। ভাগীরথীর ঘোলা জলে সাঁতার থেকে উঠে এসে সায়নীর এই বিশ্ব পরিক্রমা অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক দৃষ্টান্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার