শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Durga Puja: দুর্গাপুজোয় বহরমপুর পুরসভার বিশেষ উদ্যোগ

Rajat Bose | ২১ অক্টোবর ২০২৩ ১৬ : ০৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌‌ দুর্গাপুজোর আনন্দ যাতে ডেঙ্গির জেরে মাটি না হয়ে যায় তা সুনিশ্চিত করতে এবছর বহরমপুর পুরসভা বিশেষ উদ্যোগ নিল।  এলাকা পরিষ্কার এবং জঞ্জালমুক্ত রাখার জন্য একদিকে যেমন রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হচ্ছে, তেমনি পুরসভার তরফ থেকে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যাতে উৎসবের মরশুমে কোনওভাবেই এই রোগ মাথাচাড়া দিতে না পারে।  বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, ’‌পুরসভার সাফাই কর্মীরা খুব ভাল কাজ করার জন্য গত বছরের তুলনায় এবছর বহরমপুর পুর এলাকায় ডেঙ্গি রোগীর সংখ্যা অনেক কম। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। তাই পুজোর মরশুমে যাতে মণ্ডপ এবং তার আশপাশের এলাকাগুলো পরিষ্কার থাকে তা সুনিশ্চিত করতে পুরসভার তরফ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’‌  তিনি আরও জানান, ‘‌পুরসভার সাফাই কর্মীরা মণ্ডপের চারপাশ যেমন পরিষ্কার করে রাখছেন তেমনি মণ্ডপের ভেতরেও ব্লিচিং পাউডার এবং মশা মারার তেল নিয়মিত স্প্রে করছেন। সমস্ত পুজো কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, মণ্ডপে আগত দর্শনার্থীদের মধ্যে ডেঙ্গি সংক্রান্ত সচেতনতামূলক প্রচার চালানোর জন্য।’‌  পাশাপাশি বহরমপুর পুরসভা শহরের বুক চিরে চলে যাওয়া ভাগীরথী নদীকে পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া