মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

Kaushik Roy | ১৭ এপ্রিল ২০২৫ ০৫ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় হুগলি সেতুতে যাত্রীবোঝাই বাসে ভয়াবহ আগুন। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে বাসটি চলতে চলতেই তাতে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাস দাউদাউ করে জ্বলতে শুরু করে। ভেতরে যাত্রীরা অনেকেই আতঙ্কে চিৎকার করতে শুরু করে দেন। একপ্রকার ভিড় জমে যায় সেতুর ওপর।

 

জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কলকাতা থেকে রওনা দিয়ে কিছুটা পথ যেতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু গোটা বাস অগ্নিদগ্ধ অবস্থায় থাকায় ভেতরে কেউ আটকে কিনা তাও পরিষ্কার বোঝা যাচ্ছে না।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার কিছু পরেই। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য বাসটি রওনা দেওয়ার পর সেটি তখন দ্বিতীয় হুগলি সেতুর ওপর। হঠাৎই বাসের পেছন দিকে নিচে আগুন লাগে। কিন্তু চালক সেটা বুঝতে পারেননি। সূত্রের খবর, অন্য এক বাসের চালক এই বাসের চালককে আগুনের কথা বলেন। সঙ্গে সঙ্গে বাস দাঁড়িয়ে যায় সেতুর ওপরেই।

 

খবর ছড়িয়ে পড়তেই দরজা দিয়ে হুড়মুড় করে নামতে শুরু করে দেন যাত্রীরা। অনেকে জানলা দিয়ে লাফ মারেন বাইরে। সেই সময়ে কিছু যাত্রী হালকা চোট পেলেও এই মুহূর্তে স্থিতিশীল বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় দমকলেও। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তা পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়াররাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া