মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ এপ্রিল ২০২৫ ০০ : ২৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গিপুর পুলিশ জেলায় সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে একসঙ্গে বদল করা হল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ এবং সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের।
পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর পদে কর্মরত সুব্রত ঘোষকে জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং পূর্ব বর্ধমানের সদর ট্রাফিক গার্ডে ইন্সপেক্টর হিসেবে কর্মরত সুপ্রিয় রঞ্জন মাঝিকে সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সুতি থানার বর্তমান ওসি বিজন রায় এবং সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ ঘোষকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ জেলার অন্তর্গত সুতি থানাটি ইন্সপেক্টর পদমর্যাদা থানায় উন্নীত হলেও সেখানে সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরাই দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে সামশেরগঞ্জ থানাটি এতদিন সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকের অধীনে ছিল।
জঙ্গিপুর পুলিশ জেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের শীর্ষ মহল থেকে দু'টি থানাকে একসঙ্গে ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের জন্য স্থির করা হয়েছে।
সুব্রত ঘোষ এবং সুপ্রিয় রঞ্জন মাঝি দু'জনেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে কর্তব্যরত ছিলেন। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য পুলিশের শীর্ষ মহল থেকে ভারপ্রাপ্ত দুই আধিকারিকের রদবদলের পর মুর্শিদাবাদ জেলার পুরনো দুই অফিসারকে ওই দুই থানার দায়িত্বে পাঠানো হয়েছে।
যদিও পুলিশ সূত্রের খবর শিবপ্রসাদ ঘোষ এবং বিজন রায়কে আপাতত অন্য কোনও থানায় পাঠানো হয়নি। তাঁরা যে থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেখানেই আপাতত কর্তব্যরত রয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার