শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে তদন্ত শুরু করল সিট, গ্রেপ্তারি বেড়ে ২৭৪

Pallabi Ghosh | ১৭ এপ্রিল ২০২৫ ২১ : ৫৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক পদক্ষেপের জেরে একে একে ঘরে ফিরতে শুরু করেছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এলাকার গৃহহীন বাসিন্দারা। বৃহস্পতিবার পরিসংখ্যান দিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, 'এখনও পর্যন্ত মোট ৮৬টি পরিবার ফিরে এসেছে।' পুলিশ কর্তারা আশাবাদী বাকি গৃহহীন পরিবারগুলো দ্রুত ফিরে আসবে। 
 
সম্প্রতি জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জ এবং আশেপাশের এলাকায় যে অশান্তির ছড়িয়েছিল তার তদন্ত করার জন্য রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) নির্দেশে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সিটের তদন্তকারীদের সাহায্য করার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকেও আলাদা করে দশ জনের বিশেষ একটি দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'জঙ্গিপুরে ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তের স্বার্থে যা যা করার দরকার বিশেষ তদন্তকারী দল সব করবে। আজ থেকেই তারা গুরুত্বপূর্ণ ঘটনাস্থল পরিদর্শন করা শুরু করেছে।'
 
পুলিশ সুপার আরও জানান, 'জঙ্গিপুরের বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৬০টি মামলা রুজু হয়েছে এবং মোট ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে নতুন করে গতকাল রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
 
পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) নির্দেশানুসারে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলেও মামলাগুলোর তদন্ত চালাবেন জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানার অফিসাররা। পুলিশ সুপার বলেন, 'যে মামলাগুলো রুজু হয়েছে তার তদন্তকারী আধিকারিকদেরকে সিটের আধিকারিকেরা গাইড করছেন এবং সঠিকভাবে যাতে তদন্ত হয় তা সুনিশ্চিত করা হচ্ছে।'
 
জঙ্গিপুরে অশান্তির ঘটনায় পুলিশকে তদন্তে সাহায্য করার জন্য ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরির ১০ সদস্যের একটি দল জঙ্গিপুরের এসে পৌঁছেছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই দলটিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিশেষজ্ঞরা রয়েছেন। বিশেষজ্ঞ এই দলটি এবং সিটের তদন্তকারীরা জাফরাবাদ গ্রামে, যেখানে দু'টি খুনের ঘটনা ঘটেছিল, গিয়ে আজ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 
 
পুলিশ সুপার আজ আরও বলেন, 'জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন করে সুতি থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।' এই নিয়ে ওই খুনের ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৩। পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর জিনিসপত্র আটক করা হয়েছে। তবে আটক হওয়া জিনিসের মধ্যে কোনও আগ্নেয়াস্ত্র নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া