মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘আপাতত স্বস্তি’, চাকরিহারা শিক্ষকদের নিয়ে সুপ্রিম-নির্দেশের পর মুখ খুললেন মমতা

Riya Patra | ১৭ এপ্রিল ২০২৫ ২১ : ৩৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের শিক্ষকদের চাকরি যাওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিচারব্যবস্থায় আস্থা থাকলেও, ওই রায় তিনি মেনে নিতে পারেননি। বক্তব্যে বারেবারে বুঝিয়েছিলেন, তিনি, তাঁর সরকার রয়েছে যোগ্য চাকরিহারাদের পাশে। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। নজর ছিল এই রায়ের পর রাজ্যের প্রশাসনিক প্রধান কী বলছেন, সেদিকে। 


 বৃহস্পতিবার নবান্নতে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, এ বড় স্বস্তির খবর। তিনি খুশি। মমতা বলেন, ‘আপাতত স্বস্তি। তাঁদের বেতনের বিষয়ে আমরা চিন্তা করছিলাম, কীভাবে দেওয়া যায়। কারণ আগেরবার বলা হয়েছিল বেতন দেওয়া যাবে না। আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কথা দিয়েছিলাম, যাতে ওদের কোনও অসুবিধে না হয়। ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়েছি।‘ তিনি বলেন, 'আমি খুশি, আপাতত একটা সময় আমরা পেয়েছি। শিক্ষকরা বেতন পাবেন যথাসময়ে।'

তাঁর প্রশাসন গুরুত্ব দিয়ে, তৎপরতার সঙ্গে কাজ করবে চাকরিহারাদের জন্য, সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘অনেকে বলছেন ২০২৬-এ যাবে। প্রশ্নই নেই। এই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে, আশা করি।‘ সঙ্গেই মমতা বুঝিয়ে দেন, মানুষের কাজের জন্য তাঁর ভুল হবে না।   

শিক্ষকদের উদ্দেশে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘আমি শিক্ষকদের অনুরোধ করব, ভাল করে মন দিয়ে ক্লাস করুন, কাজ করুন। চিন্তা করবেন না। আমরা আপনাদের সহসাথী, সমব্যথী।‘ 

উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩১ ডিসেম্বরের অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু অশিক্ষক কর্মীরা অর্থাৎ গ্রুপ সি এবং ডি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। তাঁরা স্কুলে যেতে পারবেন না। এর পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, ‘পড়ুয়াদের শিক্ষা নিয়ে আমরা চিন্তিত। এই নির্দেশের ফলে কেউ কোনও বাড়তি সুবিধা পাবেন না। তবে অশিক্ষক কর্মীদের জন্য এই নির্দেশ নয়।‘ প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী ৩১ মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া