মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ এপ্রিল ২০২৫ ০২ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রেমে প্রতরণা। তার জেরে আত্মঘাতী যুবক। যুবকের পরিবার ও প্রতিবেশীরা প্রেমিকার বাড়ির সামনে তাঁর দেহ রেখে বিক্ষোভ দেখালেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার দেবীনগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সায়ক চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে দেবীনগর এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রত্তি দু’ জনের সম্পর্কে প্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির, অপর এক যুবকের। অভিযোগ, তারপর থেকেই সায়কের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের অবনতি হয়। তরুণী সায়ককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন।
মঙ্গলবার দুপুরে সমাজ মাধ্যমে পরস্পরের কথোপকথন হয়। তারপরই সায়ক নিজের ঘরে গিয়ে আত্মঘাতী হন। পরিবারের লোকজন দরজা ভেঙে উদ্ধার করে তাঁর দেহ।
মোবাইলে সায়কের সঙ্গে ওই তরুণীর কথোপকথন দেখার পর পরিবারের সদস্যরা আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হন। মৃত যুবকের পরিবারের রাতেই ওই তরুণীর বিরুদ্ধে অশোকনগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও পুলিশ কোনও তদন্ত করেনি। বুধবার রাতে পরিবারের লোকেরা ও প্রতিবেশীরা, দেবীনগর এলাকায় ওই তরুণীর বাড়ির সামনে মৃত যুবকের দেহ রেখে বিক্ষোভ শুরু করেন। তাঁরা অবিলম্বে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তারের দাবি তোলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ। তদন্তকারী আধিকারিক উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। অশোকনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকের আত্মহত্যার সঙ্গে ওই তরুণীর কোনও কার্যকলাপ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট প্রমাণ পেলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার