শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | পাঞ্জাবের অবিশ্বাস্য জয়ের পর বাঁধনহারা সেলিব্রেশন প্রীতি জিন্টার, নেটমাধ্যমে ভাইরাল

Sampurna Chakraborty | ১৬ এপ্রিল ২০২৫ ২২ : ২৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নাটকীয় রাত। এমন ম্যাচে আবেগ, উচ্ছ্বাস চেপে রাখা কঠিন। ফ্যানরা পারেনি। কীভাবে চেপে রাখবেন ফ্র্যাঞ্চাইজির মালকিন? আইপিএলের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক জয় ছিনিয়ে নেওয়ার পর বাঁধনহারা উচ্ছ্বাসে মাতেন প্রীতি জিন্টা। যা মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ১১১ রান করে জেতার কল্পনা করতে পারেননি পাঞ্জাব কর্তৃপক্ষ। তাই শ্রেয়সদের জয়ের পর উগ্র সেলিব্রেশনে মাতেন ফ্র্যাঞ্চাইজির মালকিন। চিৎকার করার পাশাপাশি লাফাতে শুরু করেন। ফাইনাল উইকেট পড়া মাত্র ক্যামেরা প্রীতি জিন্টাকে ধরে। ততক্ষণে সাইডলাইনে লাফাতে শুরু করেছেন বলিউড সুন্দরী। দু'হাত শূন্যে। চোখে একরাশ অবিশ্বাস। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভালবাসায় ভরিয়ে দেয় ফ্যানরা। অনেকে লেখেন, এই উচ্ছ্বাসে কোনও দেখনদারি নেই, শুধুই আবেগ। 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করার রেকর্ড করে পাঞ্জাব কিংস। ছাপিয়ে যায় চেন্নাই সুপার কিংসকে। এর আগে ২০০৯ আইপিএলে ১১৬ রান ডিফেন্ড করে জেতে ধোনিরা। এবার ১১১ রান ডিফেন্ড করে নতুন নজির গড়ে পাঞ্জাব। কখনও আবেগ চেপে রাখার চেষ্টা করেননি প্রীতি জিন্টা। প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করেন। ফ্যানরা তাঁর এই উচ্ছ্বাস পছন্দ করেছে। এদিন দুই দলের ব্যাটারদের জন্যই রোলার কোস্টার রাইড ছিল।‌ ১৫.৩ ওভারে ১১১ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। মনে হয়েছিল অনায়াসেই জিতবে কেকেআর। কিন্তু পাঞ্জাবের বোলারদের ভিন্ন পরিকল্পনা ছিল। যুজবেন্দ্র চাহালের মাস্টারক্লাসে ম্যাচ থেকে ছিটকে যায় নাইটরা। চাহালের ওভারে জোড়া ছক্কা এবং একটি চার হাঁকিয়ে আশা জাগান আন্দ্রে রাসেল। কিন্তু শেষরক্ষা হয়নি। ক্যারিবিয়ান তারকাকে বোল্ড করে নাইটদের শেষ আশায় জল ঢেলে দেন জ্যানসেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া