রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নতুন করে গ্রেপ্তার ২২, ধুলিয়ানের ঘরছাড়ারা বাড়ি ফিরছেন

AD | ১৬ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় শান্তি ফেরানোর জন্য কড়া পদক্ষেপ জারি রেখেছে জেলা পুলিশ প্রশাসন। সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে গত ২৪ ঘন্টায় নতুন করে গ্রেপ্তার হয়েছে ২২ জন। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।' এর পাশাপাশি পুলিশ সুপার জানিয়েছেন, 'জাফরাবাদে বাবা এবং ছেলেকে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।'

প্রসঙ্গত, এর আগে সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 
 
বুধবার পুলিশ সুপার দাবি করেন, 'নতুন করে সামশেরগঞ্জে আর কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত থেকে ছ'টি পরিবার ধুলিয়ানে ফিরে এসেছে। আরও বেশ কয়েকটি পরিবারের আজকের মধ্যেই ধুলিয়ানে ফিরে আসার কথা রয়েছে।'
 
আনন্দ রায় বলেন, 'ধুলিয়ানের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। যে সমস্ত মানুষ ঘর ছেড়ে গিয়েছিলেন তাঁদের প্রত্যেককে আবেদন করছি বাড়িতে ফিরে আসার জন্য। এলাকায় পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের।'

অন্যদিকে বুধবার সকালে ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধান সরণি এলাকায় একটি কসমেটিকসের দোকানে আগুন লাগার ঘটনায় সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার ভাই প্রবীর সাহার দোকান থেকে আজ সকালে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই গুজব রটে যায় ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।
 
পুলিশ সুপার জানান, 'একটি দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশের তিনটি দল গিয়েছিল। কিন্তু দোকানটিতে তখন বাইরে থেকে শাটার নামানো ছিল এবং ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের অনুমান খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছিল।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া