মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ এপ্রিল ২০২৫ ১৫ : ৪০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের মাঝামাঝিতে তুমুল দুর্যোগের ঘনঘটা বাংলায়। টানা সাতদিন বজ্রপাত-বৃষ্টি-ঝড়ের বড় অ্যালার্ট জারি করা হয়েছে জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। কৃষক থেকে সাধারণ মানুষদের আগেভাগেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। সাতদিন ধরেই দুর্যোগের আশঙ্কা রয়েছে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। কলকাতা সহ বাকি জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রপাত, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের দাপট থাকবে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। শনিবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সর্তকতা জারি থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হলুদ সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। এই তিনদিন ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার