মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৫ এপ্রিল ২০২৫ ০০ : ০৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : নিজেদের রীতি মেনে নতুন বছরকে স্বাগত জানাল মেচ ও বোডো জনজাতির মানুষেরা। চিরাচরিত প্রথা মেনে প্রকৃতি ও অগ্নিদেবকে পুজো করে নতুন বছরকে স্বাগত জানালেন মহিলারা।
সাধারণত বাঙালিরাই চিরাচরিতভাবে বাংলার নতুন বছরকে উদযাপন করে থাকেন। কোথাও বা পূজার্চনা, আবার কোথাও নানা সংস্কৃতিক অনুষ্ঠান। ইংরেজির পাশাপাশি বাংলা সালের প্রথম দিনকে উৎসবের মধ্যে পালন করতে দেখা যায় বাঙ্গালিদের। কিন্তু বাংলা সালের এই নতুন বছর উৎসব কি শুধু বাঙালিরাই পালন করেন ?
না, একথা একেবারেই ঠিক নয়। বাঙ্গালিদের পাশাপাশি মেচ ও বোডো জনজাতির নাগরিকরাও এই উৎসব উদযাপন করে থাকেন। আমরা যাকে বলে থাকি নববর্ষ। বৈশাখ মাসের প্রথম দিন তারাও এক ভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে থাকেন।
কি করেন তারা ? আমরা যারা বাঙালি, তারা নানা সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজো করে থাকি ইষ্ট দেবতাকে। কেউ পুজো করেন লক্ষ্মী ও গণেশ, আবার কেউ কেউ বিভিন্ন দেব-দেবীর মন্দিরে পরিবারের মঙ্গল কামনায় পুজো করে থাকেন। একই রকমভাবে মেচ ও বোডো জনজাতিরাও পূজার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।
তারা কোনও দেব-দেবী নয়, পুজো করেন প্রকৃতিকে। অর্থাৎ জল, বায়ু এবং অগ্নি, এই তিন সৃষ্টির সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে পুজো করা হয়। বছরে প্রথম দিন সেই অভিনব উৎসব পালিত হল আলিপুরদুয়ার জেলার সাতালি মণ্ডল পাড়া এলাকায়।
বোডো ভাষায় এই নববর্ষ উদযাপন উৎসবকে 'গদান বথর' বলা হয়। ১৯৯২ সাল থেকে সাতালি মন্ডলপাড়া এলাকায় মেচ ও বোডো জনজাতির মহিলারা 'গদান বথর' পালন করে আসছেন। এবছর নিয়ে তাদের ৩৩ তম গদান বথর উৎসব পালিত হচ্ছে।
এদিন জনজাতির মহিলারা নিজেদের সাংস্কৃতিক পোশাক ডোখনা পড়ে হোম-যজ্ঞ করে ব্রহ্মদেবকে পুজো করেন। তাঁদের বিশ্বাস, প্রকৃতি একমাত্র শক্তি যা কিনা সমগ্র পৃথিবীর জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রেখেছে। প্রকৃতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে জীববৈচিত্র্যের পাশাপাশি মনুষ্য জনজাতিকেও ক্ষতির মুখে পড়তে হবে। তাই তারা প্রকৃতির সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে পুজো করেন।
পুজোর মাধ্যমে ব্রহ্মদেবের কাছে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। ব্রহ্মদেব যেন সদা সকলের প্রতি সহায় থাকেন এবং সমগ্র প্রকৃতিকে রক্ষা করেন। শুধু পুজো দিয়েই শেষ নয়। পুজোর পর আগামী সাতদিনব্যাপী এলাকার বাড়ি বাড়ি গিয়ে বাগুরুম্বা নৃত্যও করবেন মহিলারা। বাগুরুম্বা নৃত্যের মাধ্যমে প্রত্যেক বাড়িতে ব্রহ্মদেবের আশীর্বাদ পৌঁছে দেবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার