শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাত্র ২০০ টাকার জন্য খুন ব্যক্তিকে!‌ প্রতিবেশীর কাণ্ডে হতবাক সবাই

Rajat Bose | ১৫ এপ্রিল ২০২৫ ২১ : ৩১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ সামান্য টাকা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হলেন এক ব্যক্তি। 


সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন পোড়াঝাড় এলাকায়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সজল কর্মকার। বয়স ৪৮। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত সজল কর্মকার অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, তবে কিছু টাকা শোধ করার পর মাত্র ২০০ টাকা দেওয়া বাকি ছিল। ওই ২০০ টাকা নিয়ে বিবাদের ঘটনাতেই এই খুন বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মন্টু বর্মন। সোমবার সন্ধেয় টাকা নিয়েই মদ্যপ অবস্থায় দু’‌জনের মধ্যে গন্ডগোল শুরু হয়। এরপর দু’‌জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে মৃত ব্যক্তির ওপর একটি ধারালো অস্ত্র  দিয়ে হামলা চালায় অভিযুক্ত। ছুরির আঘাতে মৃত্যু হয় তাঁর। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন ওই ব্যক্তি।

স্থানীয়দের কাছ থেকে তাঁর পরিবার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা সজল কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুক্লা সাহা। অভিযোগ পাওয়ামাত্রই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মন্টু বর্মনকে। ধৃতকে জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়েছে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া