মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ এপ্রিল ২০২৫ ২১ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ এবং সংলগ্ন এলাকায় গুজব ছড়ানোর মাধ্যমে পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানানো হলো রাজ্য পুলিশের তরফ থেকে। এই কাজে যারা ইন্ধন জুগিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। মঙ্গলবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, 'গত ৪৮ ঘণ্টায় ধুলিয়ান এবং সংলগ্ন এলাকায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। তবে এলাকায় অশান্তি ছড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত সব মিলিয়ে ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'
প্রসঙ্গত, সামশেরগঞ্জ এবং সুতিতে অশান্তির পর জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম-সহ তৃণমূলের প্রায় সমস্ত শীর্ষ নেতা দাবি করেছিলেন, পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর মাধ্যমে মুর্শিদাবাদে হিংসা ছড়ানো হয়েছে। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, 'সুতি, সামশেরগঞ্জের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই বিস্ফোরক তথ্য আমাদের হাতে আসছে।' পুলিশ সূত্রের খবর, গুজব ছড়ানোর মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মধ্যে অশান্তি ছড়ানোর প্ররোচনা দেওয়া হয়েছে।
এডিজি জানান, 'ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যম ব্যবহার করে বেশ কিছু ব্যক্তি সামশেরগঞ্জ এবং সুতির ঘটনায় প্ররোচনামূলক বক্তব্য ছড়িয়েছেন। ইতিমধ্যেই আমাদের তরফ থেকে এমন ১০৯৩টি অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলোকে 'ব্লক' করা হয়েছে।'
পুলিশ সূত্রের খবর, এই ধরনের আরও কিছু সমাজমাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে এবং সেগুলোকেও 'ব্লক' করা হবে'। সুপ্রতিম সরকার জানান, 'যে সমস্ত ব্যক্তিরা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।' এডিজির দাবি ,গত ৪৮ ঘণ্টায় নতুন করে আর কোনও গন্ডগোলের খবর মেলেনি। ধুলিয়ানের পরিস্থিতি প্রায় স্বভাবিক।
অন্যদিকে, সামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় দুই ব্যক্তিকে খুনের অভিযোগে ডিগ্রি এলাকার বাসিন্দা দুই ভাইকে গ্রেপ্তার করল এসটিএফ। এডিজি (দক্ষিণবঙ্গ) জানান, 'ওই খুনের ঘটনায় দোষীদের ধরার জন্য সিআইডি, রাজ্য পুলিশ, স্থানীয় পুলিশ ছাড়াও আইবি এবং এসটিএফ -এর আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়। সোমবার রাতভর অভিযান চালিয়ে বীরভূমের মুরারই এবং সুতি থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পর্কে তারা দাদা এবং ভাই হয়।'
তিনি জানান, 'এই খুনের পরিকল্পনা যারা করেছিল এবং এই ঘটনার সঙ্গে আর যারা জড়িত রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। পুলিশ বাকি অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি চালাচ্ছে।' ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার