শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অঙ্ক, বিজ্ঞান পড়াবেন কে? বিদ্যালয়ের শতবর্ষেও উঠে আসছে কোটি টাকার প্রশ্ন

Kaushik Roy | ১৪ এপ্রিল ২০২৫ ০১ : ২৩Kaushik Roy

মিল্টন সেন

 

অতিক্রান্ত হয়েছে স্কুলের একশো বছর। নারীশিক্ষার প্রসারে একশো বছর আগে মাত্র চল্লিশ জন ছাত্রী নিয়ে তৈরি হয় লালবাগান বালিকা বিদ্যালয়। তৎকালীন সময়ে চন্দননগরের বিখ্যাত ব্যক্তিত্ব হরিহর শেঠ সহ বিশিষ্টজনদের সাহায্যে শুরুতে স্থানীয় ভোলানাথ দাসের বাড়িতে চলত এই স্কুল। পরবর্তী সময়ে ফরাসী ভাইসরয়ের স্ত্রী মাদাম জুভান দানপত্র করে দেন স্কুলের জমি। রাধিকালাল রক্ষিতের জমিতে গড়ে ওঠে লালবাগান বালিকা বিদ্যালয়। সোমবার শুরু হয়েছে এই স্কুলের শতবর্ষ উদযাপন।

 

কিন্তু এই অনুষ্ঠানেও মুখ্য হয়ে উঠল শিক্ষকদের চাকরির হারানোর প্রসঙ্গ। প্রশ্ন উঠল এবার থেকে তাহলে কে পড়াবেন অঙ্ক, বিজ্ঞান? ১৯২৬ সালের পয়লা বৈশাখ আনুষ্ঠানিক সূচনা হয়েছিল লালবাগান বালিকা বিদ্যালয়ের। ইতিমধ্যেই নারী শিক্ষার প্রসারে নজির গড়েছে শতাব্দী প্রাচীন এই স্কুল। নিষ্ঠার সঙ্গে সেই কাজকে এগিয়ে নিয়ে চলেছেন স্কুলের শিক্ষিকারা। স্কুলের শতবর্ষ উদযাপনের বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রীদের হাতে দেখা যায় স্কুলের প্রাক্তন শিক্ষিকাদের ছবি। কিন্তু স্কুলের এই গর্বের দিনেও বর্তমান শিক্ষিকাদের মন ভারাক্রান্ত সহকর্মীদের জন্য।

 

স্কুলের শতবর্ষের অনুষ্ঠান নিয়ে তাঁরাও যথেষ্টই উৎসাহী ছিলেন অন্যান্যদের মতোই। অথচ আদালতের নির্দেশে তাঁদের চাকরি বর্তমানে অনিশ্চিত। স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মন্ডল বলেছেন, ‘২০১৬ সালের প্যানেল থেকে পাঁচজন শিক্ষিকা তাঁর স্কুলে এসেছিলেন। তার মধ্যে একজন আগেই চলে যান উৎস শ্রী নিয়ে। বাকি চার জনের চাকরি বাতিল হয়েছে। নবম ও দশম শ্রেণীতে পড়াতেন তিনজন। তাঁরা অঙ্ক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। ফলে, স্কুলের সায়েন্স বিভাগে সমস্যা দেখা দিয়েছে। আর একজন শিক্ষিকা একাদশ দ্বাদশ শ্রেণির হোম ম্যানেজমেন্ট পড়াতেন। তিনিও চলে গেছেন। ফলে সেই ক্লাসও কি করে চলবে তাও জানা নেই’।

 

উল্লেখ্য, সোমবার চন্দননগর মেরিপার্ক ময়দান থেকে লালবাগান বালিকা বিদ্যালয়ের শতবর্ষের শোভাযাত্রা শুরু হয়ে তা চন্দননগর শহর প্রদক্ষিণ করে। বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের ছাত্রী এবং শিক্ষিকাদের নিয়ে শোভাযাত্রা শেষ হয় স্কুলে গিয়ে। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। 

 

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া