শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ এপ্রিল ২০২৫ ০০ : ৫০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখলের অভিযোগ তিন প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায়। স্থানীয়রা জানান আনুমানিক দু’বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে এলাকায়। যেখানে স্থানীয় একাধিক গ্রামের ছেলেরা খেলাধুলা করে। অভিযোগ, এলাকার বিষ্ণুপুর এলাকার রণমিত্র, ভালুকা এলাকার গৌড় ঘোষ, ও দে পাড়া এলাকার যুব্বার শেখ, এরা এলাকার মস্তান ও প্রমোটার। এলাকার এই খেলার মাঠকে দখল করার উদ্দেশে মাঝে মাঝেই অশান্তি করে আর এদিন ভাড়া করা গুন্ডা এনে মাঠ দখল করতে যায়। স্থানীয়রা বাধা দিলে দুষ্কৃতীরা তাদের ভয় দেখায়। তাদের আরও দাবি এই জমির দখল নিয়ে ঘটনা আদালত পর্যন্ত গড়ায়, ও আদালত জমিটিকে স্থানীয়দের খেলার মাঠ হিসেবেই রায় দেয় বলেও দাবি করে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায় এই তিন প্রোমোটার শাসকদলের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি ও নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ স্থানীয়দের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার