শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ এপ্রিল ২০২৫ ২২ : ৩০Rajat Bose
মিল্টন সেন, হুগলি: বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়া এলাকায়। নিহত যুবকের নাম সঞ্জয় রাজবংশী (২৭)। রবিবার গভীর রাতে বাড়ির একেবারে সামনে গলা ও মাথায় কুপিয়ে খুন করা হয় যুবককে।
জানা গেছে, ২০১৯ সালে শীতের রাতে এক ভিক্ষুককে আগুন দিয়ে পুড়িয়ে খুনের দায়ে অভিযুক্ত ছিল সঞ্জয়। সেই মামলায় দীর্ঘদিন জেলে ছিল সে। বছর খানেক আগে জেল থেকে ছাড়া পেয়েছে। তবে এলাকায় থাকত না। জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে থাকত। কিছুদিন আগে হুগলিতে ফিরে আসে। টোটো চালানো শুরু করে। গতকাল সন্ধেয় বাড়ি থেকে বেড়িয়েছিল পুজোর ভোগ খেতে যাওয়ার কথা বলে। রাত একটা নাগাদ বাড়ির সামনে শব্দ পেয়ে বেরিয়ে আসে পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়া মাত্রই রাতে ঘটনাস্থলে পৌঁছয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ তমাল মহান্তি।
আসেন ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, আইসি রামেশ্বর ওঝা প্রমুখ পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়। এলাকায় বসানো হয় পুলিশ প্রিকেট। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। তবে খুনি এক না একাধিক তা এখনও স্পস্ট জানা যায়নি। পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে খুন হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে এলাকায় হনুমান পুজোর খাওয়া দাওয়া ছিল। গভীর রাত পর্যন্ত বক্স বেজেছে। গভীর রাতে সেখান থেকে গোলমালের শব্দ পাওয়া গেছে। যদিও ঘটনা ঘটেছে অনুষ্ঠান স্থল থেকে একশো মিটার দূরে। জেল থেকে বেরিয়ে সে এলাকায় থাকত না। চলে গিয়েছিল আত্মীয়র বাড়ি অযোধ্যায়। দোলের আগে বাড়িতে ফিরেছিল। কয়েকদিন থাকার পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আবার আত্মীয়র বাড়ি চলে গিয়েছিল। দিন দশেক আগে আবার ফিরে এসে টোটো চালাচ্ছিল। দোষীর শাস্তি দাবি করেছে যুবকের পরিবার।
ছবি: পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার