মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মানুষ নয়, এবার যন্ত্রই পরীক্ষা করবে গাড়ির স্বাস্থ্য, রাজ্যের ১২ জেলায় তৈরি হচ্ছে পরিকাঠামো

Kaushik Roy | ১৪ এপ্রিল ২০২৫ ২১ : ৩৩Kaushik Roy

বিভাস ভট্টাচার্য

 

মানুষ নয়, এবার যন্ত্র পরীক্ষা করে দেখবে গাড়ির 'স্বাস্থ্য' কেমন আছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা 'অটোমেটিক' পদ্ধতিতে হবে এই পরীক্ষা। গোটা রাজ্যে গাড়ির 'ফিটনেস' পরীক্ষা করার জন্য মোট ১২টি জেলায় এই 'অটোমেটেড' টেস্টিং স্টেশন' বা এটিএস গড়ে তোলা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে এই এটিএস। 

এই বিষয়ে রাজ্য পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেন, 'এক একরের কাছাকাছি জায়গায় তৈরি হবে এই এটিএস। ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করে সেগুলি পরিদর্শন করার কাজ শুরু হয়েছে। যেই জেলাগুলিতে এই এটিএস তৈরি হবে সেগুলি হল, উত্তর ২৪ পরগণা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। জায়গায় জায়গায় পরিবহন দপ্তরের আধিকারিকরা গিয়ে পরিদর্শন করে আসছেন'। 

বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এতদিন পর্যন্ত সাধারণত পরিবহন দপ্তরের এক আধিকারিক গাড়ির ফিটনেস পরীক্ষা করে গাড়ির সার্টিফিকেট দিতেন। কিন্তু নতুন এই ব্যবস্থায় গাড়িকে ওই এটিএস-এর ভিতর একটি রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তার পাশে জায়গায় জায়গায় থাকবে ক্যামেরা ও অন্যান্য যন্ত্র। যার মাধ্যমে পরীক্ষা হবে গাড়ির ফিটনেস। পরীক্ষা শেষে কম্পিউটারের মাধ্যমে সার্টিফিকেট যেমন দিয়ে দেওয়া হবে তেমনি সেটা 'আপলোড' হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের 'বাহন' ওয়েবসাইটে। 

ওই আধিকারিকের কথায়, আগে পরীক্ষার পর সার্টিফিকেট পেতে যে সময় লাগত এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পর সেই সময় আর লাগবে না। পাশাপাশি অনেক বেশি নিখুঁত পরীক্ষা হবে। আগামী বছরের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে আশাবাদী তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া