মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ এপ্রিল ২০২৫ ২০ : ১৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকদের সময়মতো কড়া পদক্ষেপ গ্রহণের ফলে ক্রমেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের অন্তর্গত ধুলিয়ান এবং সংলগ্ন এলাকায়।
কয়েকটি দাবির ভিত্তিতে কিছু মানুষের আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি, এবং সামশেরগঞ্জ থানা এলাকার বিস্তীর্ণ অংশে।
আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জেলায় এসেছেন খোদ রাজ্যে পুলিশের ডিজি রাজীব কুমার। এখনও মুর্শিদাবাদ জেলায় ঘাঁটি গেড়ে রয়েছেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সহ রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকরা।
ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের উপর আস্থা ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর তার ফলেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান এবং সংলগ্ন এলাকায়। খুলতে শুরু করেছে দোকানপাট। সোমবার সকালে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকরা ধুলিয়ান এলাকায় পায়ে হেঁটে ঘুরে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানোর জন্য পদক্ষেপ করেন।
এছাড়াও বিএসএফ এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সামশেরগঞ্জ এবং সংলগ্ন এলাকায় টহলদারী চালাচ্ছেন। সোমবার সকাল থেকে নতুন করে আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। অশান্তির ঘটনায় জড়িত থাকার জন্য ইতিমধ্যেই প্রায় ২০০–র বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি জানিয়েছেন, ‘কিছু এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট করা হয়েছে। মোটরসাইকেল করে পুলিশ পেট্রলিং চলছে এবং কনভারের মাধ্যমে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় ঘুরছে।’ পুলিশ সুপার সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন কোনও রকম গুজবে কান দেবেন না।
অন্যদিকে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সোমবার সামশেরগঞ্জ থানায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘ধুলিয়ান এবং সংলগ্ন এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি জায়গায় আমাদের বাহিনী রয়েছে এবং সিনিয়র অফিসাররা সেখানে থাকছেন।’
সুপ্রতিম সরকার বলেন, ‘অশান্তির কারণে কিছু মানুষ যারা ধুলিয়ান ছেড়ে চলে গিয়েছিলেন তাদের মধ্যে ১৯ জন গতকাল রাতেই ফিরে এসেছেন। আরও ১০০ জন শীঘ্রই ফিরতে চলেছেন। যারা ফিরে আসছেন তাদের সকলের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। যারা ইতিমধ্যেই ফিরে এসেছেন তারা সকলেই নিরাপদে এবং অক্ষত রয়েছেন। তাদের যেকোনও প্রয়োজনে প্রশাসন সমস্ত রকমের সহযোগিতা করবে।’ এডিজি আরও জানিয়েছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সামশেরগঞ্জের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে এবং দোকানপাট খুলতে শুরু করে দিয়েছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার