মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ এপ্রিল ২০২৫ ০০ : ১৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কদর কমলেও পয়লা বৈশাখ এলেই ক্যালেন্ডারের কথা মনে পড়ে। আগের মত তার যোগাড়ের তাগিদ অতটা নেই। তবে হাতের সামনে এক ঝলকে সন তারিখনামা দেখে নেওয়ার বিষয়ে তার কোনও বিকল্পও নেই।
বছরের শেষ লগ্নে ক্যালেন্ডার যারা বানান বা বিক্রি করেন এটাই তাদের সিজন। তারা জানাচ্ছেন, যা চাহিদা আছে এখন যোগান দেবার পালা চলছে।
ডিজিটাল যুগে কদর কমছে বাংলা ক্যালেন্ডারের। মাথার ওপর সূর্যের গনগনে আঁচ আর পায়ের নিচে তপ্ত মাটি জানান দিচ্ছে চৈত্রের শেষ লগ্ন উপস্থিত। দু’দিন পরেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই হালখাতা। আর হালখাতা মানেই বিভিন্ন দোকানে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে দেওয়া হয়ে থাকে ক্যালেন্ডার ও মিষ্টি।
ক্যালেন্ডারের সেই নতুন পাতাগুলি প্রত্যেকের জীবনে নিয়ে আসে নতুন বছরের বার্তা। সারা বছর কোনওরকম ছাপার কাজ চললেও প্রতিবছর পয়লা বৈশাখের আগে প্রচুর পরিমাণে ক্যালেন্ডারের অর্ডার মিলত।কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে অনেকটাই কম তৈরি হচ্ছে ক্যালেন্ডার, এমনই মনে করছেন দোকান মালিকরা।
দোকান মালিকরা জানান, তাদের বিক্রি কিছুটা কমছে।আগে যেখানে ৪০ হাজার ক্যালেন্ডারের অর্ডার থাকত এখন সেটা ৩০ হাজারের মতো। আর এক দোকানদার বলেন, তিনি এখনও ৫০ হাজার ক্যালেন্ডার ছেপেছেন। তবে এই ডিজিটাল যুগে কাজ কিছুটা কম।
শুধু বর্ধমান নয়, আশেপাশের জেলা এমনকি ভিনরাজ্যে যায় এই ক্যালেন্ডার৷ বিক্রেতারা জানান, প্রতি ক্যালেন্ডার ৭.৫০ টাকা থেকে ৬৫ টাকায় বিক্রি হয়। চাহিদা বেশি ১২ টাকা অবধি। কর্মীরা জানান, হাতে সময় আর দু’দিন। তাই নাওয়া খাওয়া শিকেয় তুলে কাজ চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার