মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ এপ্রিল ২০২৫ ১৮ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বৈশাখের আগেই কালবৈশাখীর আতঙ্ক। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন জেলায় জেলায় দুর্যোগ। কালবৈশাখীর আশঙ্কায় জমির ফসল কেটে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা পশ্চিম মেদিনীপুরের কৃষকদের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে জেলায়। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই আভাস পাওয়ার পর জমির ফসল বাঁচাতে তৎপর চাষিরাও। ইতিমধ্যে ঝড়ের ভয়ে জেলার একাধিক চাষিরা জমির ফসল কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন।
চাষিদের বক্তব্য, গত দু’ দিনের কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা ধান জমি। ফলে লাভের বদলে, লোকসানের টাকা গুনতে হবে তাদের। তাই ঝড় ও বৃষ্টির আশঙ্কায় ধান ক্ষয়ক্ষতির থেকে বাঁচাতে, এখনই মাঠ থেকে তড়িঘড়ি ধান ঘরে তোলায় ব্যস্ত চাষিরা।
রবিবার সকালে রোদ ঝলমল আকাশ থাকলেও, পরবর্তী সময়ে জেলার বিভিন্ন প্রান্তে আকাশ মেঘলা হয়ে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া যায়। এর মধ্যেই ফসল কেটে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং, পিংলা, নারায়ণগড়, ডেবরা, বেলদা, কেশিয়াড়ি , দাঁতন-সহ একাধিক এলাকার কৃষকরা।
জানা গিয়েছে, জেলায় প্রায় ৭০ শতাংশ কৃষক ধান সহ জমির ফসল কেটে গুদামজাত করেছেন। কৃষক গৌতম পাত্র বলছেন, বারংবার এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে ক্ষতির মুখ দেখতে হয় তাঁদের। গত দুদিনের কালবৈশাখীতে ধান চাষের ক্ষতি হয়েছে। যদিও গাড়িতে ধান কাটা হচ্ছে। তাই সময় থাকতে বাকি ফসল কাটায় ব্যস্ত তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার