বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Five Daily Habits which can lead to Non Alcoholic Fatty Liver Disease

স্বাস্থ্য | এক ফোঁটা মদ না খেয়েও হতে পারে ফ্যাটি লিভার! রোজকার এই পাঁচটি অভ্যাসই নষ্ট করে দিতে পারে যকৃৎ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৩ এপ্রিল ২০২৫ ১৮ : ১০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: অনেকেই মনে করেন লিভার সিরোসিস কিংবা ফ্যাটি লিভার-এর মতো অসুখ কেবল মদ্যপানের ফলেই হয়। এই ধারণা মোটেই ঠিক নয়। ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ বা ‘এনএএফএলডি’ হল এমন একটি রোগ যেখানে অতিরিক্ত পরিমাণে ফ্যাট লিভারের কোষের মধ্যে জমা হয়। কিন্তু এই ফ্যাট জমার কারণ অতিরিক্ত মদ্যপান নয়। এই রোগ সাধারণত সেইসব ব্যক্তিদের মধ্যে দেখা যায় যাঁরা স্থূলকায়, ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপ কিংবা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন। সময়ের সঙ্গে সঙ্গে, এই ফ্যাট জমা হওয়ার কারণে লিভারে প্রদাহ হতে পারে এবং সিরোসিসের মতো গুরুতর লিভারের রোগও হতে পারে। কোন কোন অভ্যাস এই রোগ ডেকে আনে?

১. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: অতিরিক্ত পরিমাণে তেল, চিনি এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া লিভারে ফ্যাট জমার অন্যতম প্রধান কারণ। ফাস্ট ফুড, ভাজাভুজি এবং মিষ্টি পানীয়ের মতো খাবার নিয়মিত খেলে এই রোগের ঝুঁকি বাড়ে।

২. শারীরিক কার্যকলাপের অভাব: নিয়মিত ব্যায়াম না করা বা অলস জীবনযাপন ওজন বৃদ্ধি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ হতে পারে, যা এই রোগের অন্যতম প্রধান কারণ।

৩. স্থূলতা বা অতিরিক্ত ওজন: শরীরের অতিরিক্ত ওজন বা স্থূলতা ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’-এর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। বিশেষ করে পেটের মেদ অনেক বেশি ক্ষতিকর।

৪. অতিরিক্ত চিনি: অনেকেই দিনরাত ঠাণ্ডা পানীয় খান। এই ধরনের কোল্ড ড্রিঙ্কে মুঠো মুঠো চিনি থাকে। অতিরিক্ত মিষ্টি খাবার বেশি পরিমাণে খেলে লিভারে ট্রাইগ্লিসারাইড নামক ফ্যাট তৈরি হতে পারে, যা শরীরকে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’-এর দিকে ধাবিত করে।

৫. ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স: যাঁদের ডায়াবেটিস আছে অথবা যাঁদের শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে গিয়েছে (ইনসুলিন রেজিস্ট্যান্স), তাঁদের এই রোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি। এর মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শরীরে ফ্যাট জমা হওয়ার প্রবণতা বাড়ে। আর সেই চর্বির একটি বড় অংশ সঞ্চিত হয় লিভারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া