শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ এপ্রিল ২০২৫ ০১ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে(এসআইটি) শেষ হল আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। আড়াই মাস ধরে এই কুইজ প্রতিযোগিতা চলেছে। আজ প্রতিযোগিতার ফাইনালে সেরা তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। এই কুইজ প্রতিযোগিতার আয়োজক ছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং এসআইটি।
উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই প্রতিযোগিতার জন্য বাছাই পর্ব চলেছে। সব মিলিয়ে ৪৮টি স্কুলের ৫১০ জন পড়ুয়া নাম নথিভুক্ত করে প্রতিযোগিতায়। উত্তরবঙ্গের সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলের পড়ুয়ারা অংশ নিতে পেরেছে। তবে শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। যার নাম দেওয়া হয়েছে 'নলেজ নকআউট'।
শনিবার কুইজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় শিলিগুড়ির শুকনা শালবাড়ির এসআইটি'র আচার্য জগদীশচন্দ্র বসু হল ঘরে। সেখানে সমস্ত জেলা থেকে অংশগ্রহণকারী পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষ এসেছিলেন। তার মধ্যে ছিল জেলার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলও।
জানা গেছে, প্রথম পর্যায়ে লিখিত কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় কুইজ মাস্টার হিসেবে এসেছিলেন ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠান কুইজ ক্যাটালিস্টের চেয়ারপার্সন সূর্য নারায়ণন। এদিন উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়, টেকনো ইন্ডিয়া গ্রুপ শিলিগুড়ির ডিজিএম নির্মাল্য আচার্য। এছাড়াও এসআইটি'র প্রিন্সিপাল অরুন্ধতী চক্রবর্তী, ফালাকাটার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল নিলয় দাস এবং এসআইটি-র শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এদিন ফাইনালের পর আলিপুরদুয়ারের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ছাত্র আহেল অনুরাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র দেবাদিত্য সরকার প্রথম রানার-আপ হয়, বিন্নাগুড়ির আর্মি পাবলিক স্কুলের ঋদ্ধিমা মাজাওয়াদিয়া দ্বিতীয় রানার-আপ হয়। সেরা তিনজন অংশগ্রহণকারীকে যথাক্রমে ৪০ হাজার, ২৫ হাজার এবং ১৫ হাজার টাকা নগদ পুরস্কার, ট্রফি, সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দর্শকদেরও আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার