মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ এপ্রিল ২০২৫ ২২ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি লাগিয়ে মাটি পাচার করা হচ্ছিল। কড়া পদক্ষেপ করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে মাটি পাচার। ঘটনাস্থল থেকে পাকড়াও একজন। মাটি বোঝাই একটি লরিও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার নগরথুবা রাজবাড়ি বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার রাজবাড়ি বাজার এলাকায় দীর্ঘদিনের প্রাচীন একটি পুকুর রয়েছে। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ওই পুকুর থেকে সম্প্রতি সংস্কারের নামে জেসিবি লাগিয়ে মাটি তুলে তা বাইরে পাচার করা হচ্ছিল। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষো চলছিল। শনিবার সকালে বাসিন্দারা বিষয়টি স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাসকে জানান। তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সামিউল আলমের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত জেলাশাসক হাবড়া থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর মাটিকাটার সঙ্গে জড়িতরা যে যার মতো ছুটে পালিয়ে যায়। পুকুর মালিকের ছেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তদন্তকারী পুলিশ আধিকারিক তাঁর কাছে মাটি কাটার অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তাঁর কাছে কোনও অনুমতি পত্র ছিল না। পুলিশ তাঁকে পাকড়াও করে। স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাস বলেন, 'স্থানীয় বাসিন্দারা কয়েকদিন ধরে আমার কাছে অভিযোগ করেছিলেন। বিষয়টি আমি পুর প্রধানকে জানানোর সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসককে জানিয়েছিলাম।
এরপরেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে বলেছি, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কোনওভাবে মাটি পাচার চলবে না। পুকুর সংস্কার করতে হলে নির্দিষ্ট অনুমতি নিয়ে তা করতে হবে।' হাবড়া ব্লক-০১ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মৃণালকান্তি দাস বলেন, 'অনুমতি ছাড়াই পুকুরের মাটি কাটা হচ্ছিল। সেই মাটি অন্যত্র সরানোও হয়েছে। সরকারকে কোনও রয়্যালটি দেয়নি। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার