মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ এপ্রিল ২০২৫ ২০ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ছিনতাইয়ের উদ্দেশ্যেই পেট্রল পাম্প কর্মীকে গুলি। গত ৭ ই এপ্রিল আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের চালতাতলা এলকায় এক পেট্রোল পাম্পে অজয় মন্ডল নামে এক কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, সেইদিন গভীর রাতে একটি বাইকে করে তিন যুবক পাম্পে তেল ভরতে আসে। তাদের দু'জনের মাথায় হেলমেট ও অপর একজনের মুখে রুমাল বাঁধা ছিল। বাইকে তেল ভরার অছিলায় পাম্প কর্মীকে একা পেয়ে তাঁর থেকে নগদ টাকা লুটের চেষ্টা করে। সেই সময় পাম্প কর্মী টাকা দিতে অস্বীকার করায় তাঁকে উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
গুলি পাম্পের কর্মী অজয় মন্ডল-এর মাথায় লাগে। শব্দ শুনে পাম্পের অন্যান্য কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপতালে নিয়ে যান। বর্তমানে অজয় মণ্ডল শিলিগুড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও মোবাইল নেটওয়ার্কের সূত্র খুঁজে শুক্রবার রাতে জংশন এলাকা থেকে শুভঙ্কর পাল ও শংকর দাস নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ। জানা গিয়েছে শুভঙ্কর পাল এর কাছ থেকে একটি ৭.৬৫ এমএম রাউন্ডের অত্যাধুনিক পিস্তল ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর গুলি কাণ্ডে যুক্ত আরও এক অভিযুক্ত এখনও অধরা। অভিযুক্ত শংকর দাস-এর মা বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন সক্রিয় রাজনৈতিক নেত্রী। পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্তকে আগেও চুরির একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
শনিবার আলিপুরদুয়ার থানায় সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘটনার বিবরণ জানান মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। মহকুমা পুলিশ আধিকারিক বলেন, ঘটনার পর থেকেই আমরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছিলাম। সিসিটিভি এবং মোবাইল নেটওয়ার্কের তথ্য যাচাই করে আমরা তাদের শনাক্ত করতে পারি। শুক্রবার রাতে তাদের মধ্যে দু'জন অভিযুক্তকে জংশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে গুলির ঘটনায় ব্যবহৃত বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অতি দ্রুত তৃতীয় অভিযুক্তকেও আমরা গ্রেপ্তার করব। প্রাথমিকভাবে অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই পাম্পের কর্মীকে গুলি করেছিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার