মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কাজের প্রলোভনে কিডনি পাচার! বারুইপুর থেকে ধৃত দুই

Sumit | ১১ এপ্রিল ২০২৫ ২২ : ১৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  কাজের প্রলোভন দেখিয়ে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে জোর করে দেহ থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এই ঘটনার জেরে দুজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। 


পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে সক্রিয় রয়েছে বড়সড় কিডনি পাচার চক্র। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে বারুইপুর বিডিও অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় বচসা। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, এই ঘটনার পেছনে রয়েছে কিডনি পাচারের অভিযোগ।


অভিযোগকারী শামসুদ্দিন লস্কর বারুইপুর থানার হিমচি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রায় তিন মাস আগে একটি বেসরকারি হাসপাতালে কাজের সুযোগ করে দেওয়ার নাম করে তাকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হয়। 


আরও অভিযোগ, উত্তরপ্রদেশে একটি হোটেলে তাকে আটকে রাখা হয়। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর তাকে মারধর করে, ভয় দেখিয়ে জোর করে কিডনি দিতে বাধ্য করা হয়। শামসুদ্দিনের অভিযোগ, উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে তার কিডনি অস্ত্রোপচার করে কেটে নেওয়া হয়। শর্ত ছিল, কিডনি দেওয়ার বদলে তাকে ৭ লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু অভিযোগ, ওই চক্র মাত্র ২ লক্ষ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে। বাকি টাকা তারা দেয়নি। 

 


এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভ ভট্টাচার্য নামে হুগলির বাসিন্দাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বারুইপুর বিডিও অফিসে কাজের জন্য এসেছিলেন শুভ। সেই সময় শামসুদ্দিনের পরিবারের লোকজন তাকে দেখে ধরে ফেলে। এরপরই দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয়।

 


স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মনে করছে এই ঘটনার পেছনে বড়সড় কিডনি পাচার চক্র কাজ করছে। তাদের সঙ্গে উত্তরপ্রদেশের কোনও হাসপাতালের যোগ থাকতে পারে বলেও সন্দেহ। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া