রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চার মাসে ৩০০টি! প্রেমে ছ্যাঁকা খেয়ে প্রাক্তন প্রেমিকাকে ক্যাশ অন ডেলিভারির পার্সেল পাঠালেন নদিয়ার যুবক, তারপর...

AD | ১১ এপ্রিল ২০২৫ ২১ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল আগেই। কিন্তু মন থেকে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নদিয়ার যুবক। প্রতিশোধ নেওয়া পরিকল্পনা করছিলেন অনেক দিন ধরেই। অবশেষে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রেমিকার অফিসে পার্সেল পাঠিয়ে দিলেন ওই যুবক। তাও আবার ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ পার্সেল হাতে পাওয়ার পর টাকা দিতে হবে। একটি নয়, দু'টি নয় শেষ চার মাসে ৩০০টি পার্সেল পাঠানো হয়েছে ওই তরুণীকে। এরপরেই বিরক্ত হয়ে লেকটাউন থানায় প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সুমন সিকদার। তাঁকে নদিয়ার রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন শপিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই পার্সেলগুলি পাঠানো হয়েছিল। জেরায় সুমন জানিয়েছেন, প্রাক্তন প্রেমিকা ছিলেন ওই তরুণী। কয়েকমাস আগে একটি ছোট বিষয় নিয়ে কথা দু'জনের কথা কাটাকাটি হয়। তারপরেই তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। সুমন পুলিশকে আরও জানিয়েছেন, সম্পর্কে থাকাকালীন বিভিন্ন সময়ে ওই তরুণী অনলাইনে শপিং করতেন এবং সেই টাকা তাঁকেই দিতে হত। সম্পর্কে ছেদ পড়ার পর তরুণী কোনওভাবেই যোগাযোগ রাখছিলেন না সুমনের সঙ্গে। সেই কারণেই তাঁকে এভাবে হেনস্থা করেছেন সুমন। 

লেকটাউন থানায় দায়ের করা অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে অনলাইনে শপিং করিয়ে কোনও এক ব্যক্তি তাঁর অফিসে দিনের পর দিন অনলাইন শপিংয়ের অর্ডার পাঠিয়ে যাচ্ছেন। সবগুলিই ছিল ক্যাশ অন ডেলিভারি। সেই কারণে তরুণীকেই অর্ডারের টাকা মেটাতে হচ্ছিল। প্রথমেই তাঁর সন্দেহ হয় যে প্রাক্তন প্রেমিক সুমন এই কাণ্ড ঘটাচ্ছেন। তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাও তরুণী। সেই সময় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন সুমন। এরপরেও একই রকম ভাবে হেনস্থা করা হচ্ছিল তরুণীকে। উপায় না দেখে অবশেষে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।

পুলিশ সুমনকে গ্রেপ্তার করে বিধাননগর আদালতে পেশ করা হয়েছিল। সেখানে তরুণীর সঙ্গে বিষয়টি নিয়ে মিটমাট করে নেন সুমন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া