মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ এপ্রিল ২০২৫ ১৬ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস সত্যি করে বৃহস্পতির সন্ধে নামতেই তুমুল ঝড়, বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। যদিও বৃহস্পতির বিকেল থেকেই মুখ ভার ছিল কলকাতা-সহ একাধিক জেলার। সন্ধে নামতেই দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তিও মিলেছে ভ্যাপসা গরম থেকে।
শুধু বৃহস্পতিবার নয়, একটানা সাতদিন ঝেঁপে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা বাংলায়। কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। টানা চারদিন জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা। এমনকী নববর্ষে, উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না। সেদিনও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। শনিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহারে বৃষ্টি সম্ভাবনা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার অর্থাৎ ১৩ এপ্রিল, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি নদীয়ায় বজ্রবিদ্যুত-বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে ঝড়ের গতি, ৩০-৪০ কিলোমিটারের পরিবর্তে ঝরের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।
সোমবারেও দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা। সঙ্গে দোসর থাকবে দমকা বাতাস, ঝড়। এই টানা ঝড়-বৃষ্টিতে গ্রামাঞ্চলে একাধিক সমস্যা দেখা দিতে পারে, বৃষ্টি পূর্বাভাসের সঙ্গেই সেই বার্তাও দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে বেশকিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতাও রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। অন্যদিকে শহরেরে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪ ডিগ্রি কম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার