শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ এপ্রিল ২০২৫ ০৫ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দ্রুত গতিতে ছুটছিল একটি দশ চাকার লরি। পিছনে ওই লরিকে টেক্কা দিয়ে ছুট ছিল বেশ কয়েকটি চারচাকার গাড়িও। আগাম খবর ছিল পুলিশের কাছে। সেই মতো অভিযান চালিয়ে লরিটিকে দাঁড় করানোর পর তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। তরমুজ বোঝাই লরির ভিতর কুইন্টাল কুইন্টাল গাঁজা। সেই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের জন্য।
মাঝপথে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে জাতীয় সড়ক ধরে উড়িষ্যার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি তরমুজ বোঝাই লরি। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ধামতোড় এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও ডেবরা থানার পুলিশ।
সন্দেহ হওয়ায় ওই লরিটিকে আটক করে এসটিএফ। তারপর ওই লরিটিতে তল্লাশি চালিয়ে তরমুজের ভিতর থেকে প্রচুর কালো কালো বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে তিন কুইন্টাল গাঁজা। ইতিমধ্যেই পুলিশ ওই লরিটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই লরির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতের বাড়ি ডেবরা বাজার সংলগ্ন এলাকায়। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পাশাপাশি এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এর পিছনে কার কার হাত রয়েছে, সেই তথ্য জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এর সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় মাদকচক্রের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার