মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চা-বাগান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল জঙ্গলে, হঠাৎ খাঁচাতেই মৃত্যু চিতার, বিরলতম ঘটনার সাক্ষী মালবাজার

Kaushik Roy | ১০ এপ্রিল ২০২৫ ০২ : ১৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উদ্ধার করে জঙ্গলে নিয়ে যাওয়ার পথে খাঁচাতেই মৃত্যু হল একটি চিতাবাঘের। অস্বাভাবিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মালবাজারের ডামডিম সংলগ্ন গুড হোপ চা বাগানে। জানা গিয়েছে গুডহোপ চা বাগানের ১০ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় পূর্ণবয়স্ক পুরুষ এই চিতাবাঘটি ধরা পড়ে। বনকর্মীরা সেটিকে খাঁচা সমেত উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথেই সেই চিতাবাঘের মৃত্যু হয়। মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই ময়নাতদন্ত করা হয়েছে।

 

বিগত দু’দিন টানা গরমের পর বুধবার রাত থেকেই ডুয়ার্সের আকাশ ছিল মেঘাচ্ছন্ন ছিল। বৃহস্পতিবার ভোর রাত থেকে বিভিন্ন এলাকায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। স্থানীয় শ্রমিক বীরু নায়েক, চন্দ্রা মুন্ডা জানান, প্রবল বৃষ্টির মাঝে চা বাগান থেকে চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়েছিল। বনকর্মীরা এসে খাঁচাসমেত চিতাবাঘটিকে নিয়ে যান। পরবর্তীকালে জানা যায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। অনেক ক্ষেত্রেই অতিরিক্ত ছুটোছুটি করার কারণে কিম্বা ভয় পেয়ে হৃদযন্ত্র বিকল হয়ে বাইসনের মৃত্যুর ঘটনা ঘটতে দেখা যায়। তবে চিতাবাঘের ক্ষেত্রে এমন ঘটনা বিরল।

 

তাই খাঁচায় ধরা পড়ার পর চিতাবাঘটির মৃত্যু কিভাবে হল তাই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। স্থানীয় শ্রমিকদের মতে, রৌদ্রজ্বল আবহাওয়ার কারণে চা বাগানের বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন ধরে কীটনাশক স্প্রে করা হয়েছিল। বৃষ্টির কারণে সেই কীটনাশক জলে ধুয়ে বাগানের বিভিন্ন জায়গায় জমে থাকতে পারে। সেই জল পান করার ফলে বিষক্রিয়ার কারণে চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। আবার আগে থেকে অসুস্থ থাকার ফলেও ঘটে থাকতে পারে এই ঘটনা। তবে চিতাটির দেহে কোনও চোট-আঘাতের চিহ্ন ছিল না বলে জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া