মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১০ এপ্রিল ২০২৫ ২৩ : ৪৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে না খেয়ে ছিল ছোট্ট বোন। খিদের জন্য ক্রমাগত কেঁদে চলেছিল সে। বোনের কান্না থামানোর জন্য এক ছুটে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে দিদি আনতে যাচ্ছিল খিচুড়ি। আর তা করতে গিয়েই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর -নাজির মহালদারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম নাবিজা খাতুন (১১)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে নাবিজার ছোট বোন খিদের জন্য বাড়িতে কান্নাকাটি করছিল। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলার পর সেখানে রান্না শেষ হলে নাবিজা হাতে একটি পাত্র নিয়ে এক ছুটে সেখান থেকে বোনের জন্য খিচুড়ি আনতে দৌড়য়।
ঠিক সেই সময় স্থানীয় একটি ইটভাটার মাঠে মাটি ফেলে চলে যাওয়ার সময় একটি ট্রাক্টর দুরন্ত গতিতে ছোট্ট নাবিজাকে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে বেপরোয়া গতিতে চলে যায় ওই ঘাতক গাড়িটি।
স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় নাবিজাকে উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেল্লাল শেখ নামে নামে মৃতার এক আত্মীয় বলেন ,'নিজের ছোট বোনকে খুব ভালবাসত নাবিজা। আজ সকালে বোনের জন্য স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সে খিচুড়ি আনতে যাচ্ছিল। সেই সময়ে দ্রুতগতিতে থাকা ট্রাক্টরটি নাবিজাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।'
এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাড়া করে ঘাতক টাক্টরটিকে আটক করে ফেলে। তবে তার চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ভগবানগোলা থানার পুলিশ ট্রাক্টর চালক ও গাড়ির মালিকের খোঁজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় একাধিক ইটভাটা থাকায় প্রায় প্রতিদিনই ওই রাস্তা দিয়ে প্রচুর ট্রাক্টর দ্রুত গতিতে মাটি নিয়ে ইটভাটায় ফেলে আবার দ্রুতগতিতে গন্তব্যের দিকে ফিরে যায়। বেশি 'ট্রিপ' করার জন্য ট্রাক্টর চালকদের তাড়া থাকায় এবং নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার