মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সংস্কৃতি এবং বই পড়ার সম্পর্ক দীর্ঘদিনের। আর বই পড়ার কথা বললে অনেকেরই চোখের সামনে ভেসে ওঠে শহর বা গ্রামাঞ্চলের ছোট্ট লাইব্রেরিগুলির কথা। যা দীর্ঘ বহু বছর ধরে বাঙালির জীবনে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
ডিজিটাল যুগে এখন মোবাইল এবং ইন্টারনেট মানুষের বেশিরভাগ সময় দখল করে নিচ্ছে। যুবসমাজের মধ্যে বই পড়ার আগ্রহ দিন দিন কমছে বলেও দাবি অনেকের। এখন শহর বা গ্রামাঞ্চলের বেশিরভাগ লাইব্রেরিগুলিতে উপন্যাস, গল্প ,কবিতা শিশু সাহিত্যের বইগুলোতে ধুলোর পাহাড় জমছে।
তবে শত প্রতিকূলতা থাকলেও মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে সাধারণ পাঠকদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নেওয়া হল ব্যতিক্রমী উদ্যোগ। কিছু বইপ্রেমী মানুষের তরফ থেকে শহরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কোয়ার মাঠের কাছে চালু হল একটি 'স্ট্রিট লাইব্রেরি'।
অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশের শহরগুলিতে 'স্ট্রিট লাইব্রেরি' জনপ্রিয় হলেও আমাদের রাজ্যে এখনও তেমনভাবে নতুন ধরনের এই লাইব্রেরির ভাবনা জনপ্রিয় হয়নি।
এটা হল এমন একটি উন্মুক্ত পড়ার জায়গা যেখানে রাস্তার ধারে বা জনসমাগম হয় এমন এলাকায় র্যাক বা আলমারির মধ্যে বিভিন্ন ধরনের বই রাখা থাকে। যে কেউ সেখানে গিয়ে বিনামূল্যে বই পড়তে পারেন। আবার নিজের পড়া হয়ে গেলে ভালো লাগার বই অন্যের পড়ার জন্য সেখানে রেখে আসতে পারেন। বই আদান প্রদানের উপর ভিত্তি করে চলা এই লাইব্রেরির মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে বইয়ের প্রতি ভালবাসা গড়ে তোলা এবং তা ছড়িয়ে দেওয়া।
বহরমপুর শহরের 'চৌতারা'য় কয়েকজন শিক্ষা অনুরাগীদের উদ্যোগে চালু হওয়া অভিনব এই এই লাইব্রেরিতে আপাতত ত্রিশটি বই রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে জীবনানন্দ দাশ, যেকোনও লেখকের বই সারা দিনের যেকোনও সময় সাধারণ পাঠক সেখানে বসে পড়তে পারেন। রয়েছে শিশু পাঠ্যের বেশ কিছু বইও।
জেলারই একজন তাঁর বাবার স্মৃতির উদ্দেশ্যে দান করেছেন বই রাখার সেলফ এবং অন্যান্য কিছু জিনিসপত্র। অন্যতম উদ্যোক্তা অর্ধেন্দু বিশ্বাস বলেন, 'বই পড়ার মাধ্যমে মানুষের চেতনার বিকাশ হয়।এই ধরনের লাইব্রেরি শহরের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস আবার ফিরিয়ে আনবে বলে আমরা আশাবাদী।'
অপর এক উদ্যোক্তা জানান, প্রতিদিন বহরমপুর শহরে 'চৌতারা' এলাকায় প্রচুর মানুষ কাজের জন্য এসে বিশ্রাম নেন। অনেকে ব্যারাক স্কোয়ার মাঠে 'মর্নিং ওয়াক' বা 'ইভিনিং ওয়াক' করার পরও 'চৌতারা'তে জড়ো হয়ে গল্প করেন। সেই সময় হাতের কাছে যদি প্রিয় পাঠ্য বইটি থাকে তাহলে চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকেই হয়তো প্রিয় বইয়ের পাতা উল্টে দেখবেন এবং সময়ও ভালো কাটবে।
জানা গিয়েছে, এখানে বই পড়তে গেলে কাউকে কোনও সদস্যপদ নিতে হবে না। দিতে হবে না কোনও বার্ষিক বা মাসিক চাঁদা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার