মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

RD | ০৯ এপ্রিল ২০২৫ ০৩ : ৪৫Rajit Das

মনিরুল হক, কোচবিহার: কৃষি নিয়ে গবেষণা করতে করতেই ইসরোতে সুযোগ পেলেন দিনহাটার মেয়ে ময়ূরাক্ষী চন্দ। তাঁর এই সাফল্যে ফের একবার নাম উজ্জ্বল হল দিনহাটা তথা কোচবিহারের। 

কোচবিহার জেলায় প্রথম কোনও মেয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-তে কাজের সুযোগ পেলেন। এর আগে অজানা নক্ষত্রপুঞ্জের সন্ধান করে ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী কনক সাহার হাত ধরে কোচবিহারের দিনহাটার নাম উজ্জ্বল হয়েছিল। এবার সেই তালিকায় নতুন পালক জুড়লেন দিনহাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ময়ূরাক্ষী। সারা দেশে চারজনের মধ্যে ময়ূরাক্ষীকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিজ্ঞানী হিসেবে নিযুক্ত করেছে।

এই খবর জানার পর ময়ূরাক্ষীর বাড়িতে খুশির হাওয়া। জানা গেছে, ময়ূরাক্ষী ২০১৪ সালে দিনহাটা গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন। ২০১৬ সালে দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে মাটি বিষয়ে স্নাতকোত্তর পাশ করেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানেই গবেষণা করছেন তিনি। 

এরই মাঝে চলতি বছরের জানুয়ারি মাসে ইসরোয় আবেদন করেন ময়ূরাক্ষী। লিখিত পরীক্ষায় উওীর্ণ হলে সারা দেশ থেকে বাছাই করা ২০ জনের মৌখিক পরীক্ষা হয়। ফলাফল জানানো হয় ৮ এপ্রিল। সেখানেই ময়ূরাক্ষীকে ইসরোর বিজ্ঞানী হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। 

ময়ূরাক্ষীর এই সফলতায় খুশির হওয়া দিনহাটা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চন্দ বাড়িতে। ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দ অবসরপ্রাপ্ত শিক্ষক। মা বুলবুল দেব একজন নার্স। তাঁদের বক্তব্য, পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন ময়ূরাক্ষী। পড়াশোনার জন্য কোন চাপ দিতে হত না। ইসরোর মত একটি প্রতিষ্ঠানে মেয়ে বিজ্ঞানী হিসেবে কাজ করবে এটা সত্যিই আনন্দের এবং গর্বের।

এবিষয়ে দিল্লি থেকে ময়ূরাক্ষী বলেন, "বর্তমানে নয়াদিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে থেকে গবেষণা করছি। এরই মাঝে এই সুযোগ বড় পাওনা। ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়েছি। এর জন্য পরিবারের অবদান সবচেয়ে বেশি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া