মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

Sumit | ০৯ এপ্রিল ২০২৫ ২৩ : ১০Sumit Chakraborty

শান্তনু সরকার, শিলিগুড়ি :  শান্ত আবার কম পরিচিত। পাহাড়ের অফবিট এই গ্রামটি আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে পর্যটন মানচিত্রে। কালিম্পং জেলার এই গ্রামটি হল 'ইচ্ছে গাঁও'। দার্জিলিং থেকে খুব একটা দূরে নয়। আবার দার্জিলিং বা অন্যান্য পর্যটনকেন্দ্রে যে কোলাহল শোনা যায় সেই কোলাহল থেকে অনেকটাই মুক্ত। 

 

অফবিট এই পাহাড়ি গ্রামে গেলে যেমন উপভোগ করা যায় হিমালয়ের চোখ জুড়ানো দৃশ্য তেমনি কোলাহলমুক্ত থাকার জন্য পাওয়া যাবে একটা অন্যরকম অনুভূতি। দার্জিলিং থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং কালিম্পং শহর থেকে ১৫-২০ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এই গ্রাম। 

 

একমাত্র বর্ষার সময় ছাড়া বছরের অন্যান্য সময় এখানকার আকাশ থাকে পরিষ্কার। ফলে কাঞ্চনজঙ্ঘা-সহ হিমালয়ের অন্যান্য পর্বতগুলির মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে দেখা যায়।‌ চারপাশে রয়েছে পাইন, ওক-এর জঙ্গল। ফলে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর একটা বড় সুযোগ এখানে এলে পাওয়া যায়। 

 

কীভাবে যাবেন? জায়গাটা নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৮০-৯০ কিলোমিটার দূরে। নিকটতম বিমানবন্দর বাগডোগরা প্রায় ৮৫ কিলোমিটারের দূরে। নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে শেয়ার জিপ বা গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে ইচ্ছে গাঁও যাওয়া যায়। স্থানীয় বেশ কয়েকটি হোমস্টে রয়েছে যেখানে থাকা ও খাওয়া যায়। ১২০০ থেকে ২০০০ টাকার মতো জনপ্রতি খরচ। আছে গ্রামের পথে হাঁটা বা পাখি দেখার সুযোগ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া