মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

Sumit | ০৮ এপ্রিল ২০২৫ ০১ : ৩৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টেবিলে পড়ে রইল খাবার। বিয়ের অনুষ্ঠানে পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি। ইটের ঘায়ে জখম কয়েকজন। পাঠানো হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার আসাননগরে।  

 

সোমবার দুপুরে ছিল বিয়ের অনুষ্ঠান। কয়েকটি গাড়ি নিয়ে ১৫০ বরযাত্রী-সহ বর পাত্রীর বাড়িতে পৌঁছে যান। পাত্রপক্ষকে আপ্যায়নের জন্য পাত্রীপক্ষ বেশ বড় রকম আয়োজন করেছিল। সব কিছুই ঠিকঠাক ছিল। গোল বাঁধল দেনমোহর ঘোষণা নিয়ে। অভিযোগ, পাত্রকে যা যা দেওয়া হচ্ছিল, দেনমোহরে তার কিছুই উল্লেখ ছিল না। পাত্রীপক্ষ তাতে আপত্তি জানায়। তা অগ্রাহ্য করে বিয়ের দায়িত্বে থাকা হাজিসাহেব নিকাহনামা পড়তে থাকেন। পাত্রীপক্ষ তাতে প্রবল আপত্তি করে। তখন পাত্রের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে দু'পক্ষের মধ্যে বছর শুরু হয়। পরে শুরু হয় সংঘর্ষ। 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাত্রপক্ষের জন্য টিফিনে ছিল লুচি, মুরগির মাংস, কয়েক রকমের ফল আর সিমুই ছিল। মধ্যাহ্নভোজে ছিল দু’রকমের মাংসের পদ, বিরিয়ানি, সাদা ভাত, ডাল, চাটনি, পাপড়, দই ও মিষ্টি। ডিজে বক্সে গান বাজছিল। তালে তালে অল্পবয়সি অতিথিরা কোমর দোলাচ্ছিলেন। আচমকা বিয়ের আসরে তাল কাটল। পাত্রীকে দেওয়ার জন্য পাত্রের লেখা দেনমোহর নিয়ে অশান্তি শুরু হয়। প্রথমে বিপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি বেধে যায়। কিছুক্ষণের মধ্যে বিয়ের অনুষ্ঠানে ইট ছোড়াছুড়িও চলতে থাকে। ইটের ঘায়ে পাত্র ও পাত্রী উভয়পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিয়ের আসরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষ পর্যন্ত অনাড়ম্বর ভাবে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

বিয়ের আসরে উপস্থিত পুলিশ আধিকারিক দু'পক্ষকেই বিষয়টি মানিয়ে নিতে অনুরোধ করেছেন। বিবদমান দু'পক্ষ অবশ্য ঘাড় মেরে তাতে সম্মতি জানিয়েছেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া