মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ এপ্রিল ২০২৫ ০০ : ৫৬Kaushik Roy
মিল্টন সেন: সুপ্রিম কোর্টের রায়ের পর ছাত্রদের কথা ভেবে নিয়মিত স্কুলে আসছিলেন বেশ কয়েকজন শিক্ষক। সোমবার মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সেই সংখ্যাটা আরও একটু বাড়ল। মঙ্গলবার স্কুলে ফিরলেন আরও আটজন চাকরিহারা শিক্ষক। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল বাতিল হয়ে যায়। চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষকের।
সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, তিনি যতদিন বেঁচে আছেন, যোগ্য শিক্ষকদের চাকরি যাবে না। আইন মেনেই তিনি দু’মাসের মধ্যে ব্যবস্থা করবেন। ততদিন চাকরিহারা শিক্ষকদের ভলেন্টিয়ারি সার্ভিস দিতে অনুরোধ করেন মমতা। এরপরেই রিষড়া বিদ্যাপীঠ ইউনিট টু হিন্দি মাধ্যম স্কুলে চাকরিতে যোগ দেন বেশ কয়েকজন শিক্ষক।
এই বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ১৯ জন। তাঁর মধ্যে আদালতের নির্দেশে অনিশ্চিত হয়েছেন ১২ জন শিক্ষক। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা প্রায় ২৫০০ জন। আদালতের রায়ের পর স্কুল চালাতে গিয়ে রীতিমত নাজেহাল হতে হয় স্কুল কর্তৃপক্ষকে। পড়ুয়াদের পঠন-পাঠন নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল।
মঙ্গলবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন। চাকরিহারা শিক্ষক সৌরভ কুমার বলেন, ‘মুখ্যমন্ত্রী নির্দেশের আগে থেকেই তিনি স্কুলে আসছিলেন। তাঁদের আবেদন বেতন যেন বন্ধ না হয়। তাঁরা যে সম্মানের চাকরি করতেন সেই সম্মানে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আসল দোষী শাস্তি পাক’। স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল জানান, ‘সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে তাঁর স্কুলের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার আটজন শিক্ষক স্কুলে এসেছেন। বোর্ডের তরফে এখনও কোনও লিখিত নির্দেশিকা আসেনি। শুধুমাত্র ছাত্রদের জন্যই শিক্ষক শিক্ষিকারা আসছেন’।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার