শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ এপ্রিল ২০২৫ ০০ : ৪২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের তিরিশ বছর পর স্ত্রীকে নির্যাতন এবং আগুনে পুড়িয়ে খুন করা অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই ব্যক্তিকে। ত্রিশ বছর পর সেই দোষে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়ছে এখন ওই বৃদ্ধকে। চুঁচুড়া আদালতের দ্বিতীয় ফাস্ট ট্রাক কোর্টের বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য মঙ্গলবার এই খুনের মামলায় সাজা ঘোষণা করেন।
মামলার সরকারি আইনজীবী ছিলেন প্রশান্ত আগরওয়াল। তাঁকে পাশে নিয়ে আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী বলেন, "বলাগড়ের বাসিন্দা বিশ্বজিৎ দাস (৬১) তাঁর স্ত্রী চন্দনা দাস (৫৫)কে ২০১৯ সালের ৭ জানুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। চুঁচুঁড়া ইমামবাড়া হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামীকে দায়ী করেন ওই মহিলা। ৯ জানুয়ারি মৃত্যু হয় চন্দনার।"
শঙ্কর আরও জানিয়েছিলেন, বিয়ের দশ বছর পর থেকেই তাঁর উপর শুরু হয় শারীরিক নির্যাতন। মদ্যপ অবস্থায় চলত অকথ্য মারধর। ঘটনার রাতে বাড়িতেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বৃদ্ধ। তাঁদের বড় মেয়ে সরসী দাস ১১ জানুয়ারি বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলাগড় থানায়। পুলিশ ২৭ জানুয়ারি বিশ্বজিতকে গ্রেফতার করে তদন্ত শুরু করে। মামলার তদন্ত করেন উজ্জ্বল দে। মোট ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয় এই ঘটনায়।
গত ৫ এপ্রিল বিশ্বজিতকে দোষী সাব্যস্ত করে আদালত। ৪৯৮এ ধারায় ছয় মাস সশ্রম কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা। অনাদায়ে একমাস জেল। ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার