মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৮ এপ্রিল ২০২৫ ০০ : ১৫Rajat Bose
মিল্টন সেন, হুগলি: সুপ্রিম কোর্টের রায়ে যেদিন চাকরি গেল, সেদিনও উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন। তার পরেও খাতা দেখেছেন। মঙ্গলবার সেই খাতা হেড এক্সামিনারের কাছে জমা দিতে গেলেন চন্দ্রহাটি দিলীপ হাইস্কুলের একাদশ–দ্বাদশের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক অমিত মণ্ডল। হুগলি কানাগড় এলাকায় তাঁর বাড়ি। ২০১৮ সালে চাকরি পেয়ে যোগ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের ভাতারে। সেখানে আড়াই বছর চাকরি করে উৎসশ্রী নিয়ে চন্দ্রহাটিতে চলে আসেন।
বাবা অমর মণ্ডল রাজমিস্ত্রীর কাজ করেন। খুব কষ্ট করে তিনি বড় করেছেন ছেলেকে। শিক্ষক হওয়ার পর ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টালির চালের বাড়িটা পাকা করেছেন অমিত। গত ২০২২ সালে অমর বাবু হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসা করানোর জন্য ব্যক্তিগত ঋণও নিয়েছেন অমিত। শিক্ষক হিসাবে বেতন ভালই পেতেন। তাই চিন্তা ছিল না। বর্তমানে বাড়ি এবং ব্যক্তিগত মিলিয়ে ২৭ লাখ টাকা ঋণ রয়েছে তাঁর। মাসে ৩৫ হাজার টাকা ঋণের ইএমআই। কি করে শোধ হবে! সেই ভাবনা আর ভাবতে পারছেন না। অমিত বলেছেন, ‘সোমবার মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন। আমি কাল থেকে স্কুলে যাবো। আজ উচ্চ মাধ্যমিকের খাতা জমা দিতে যাব তাই স্কুলে যাইনি। এখন যে স্কুলে যাব তার পারিশ্রমিক কি হবে জানি না। তবে আমার ঋণ আছে। বাড়িতে ডালভাত খেতেও তো কিছু টাকা লাগবে। আশা নিয়ে আছি মুখ্যমন্ত্রী কিছু সুরাহা করবেন। আমরা যারা যোগ্য তাদের চাকরি চলে গেল অথচ এর জন্য আমরা দোষী নই। বিচারের বাণী নীরবে কাঁদে। আমার চাকরি অবৈধ অথচ আমি উচ্চ মাধ্যমিকের খাতা দেখলাম সেটা বৈধ! অপরাধ করলো চার হাজার। আর তার সাজা পাচ্ছে কুড়ি হাজার। এ কেমন বিচার। এটা বিচারবিভাগের দ্বিচারিতা। আমি চুরি করিনি, আমাকে চোর প্রমাণ করা যাবে না। আমার মতো এরকম অনেকেই আছেন, যারা চুরি না করে চোর। এভাবে কি সন্দেহের বসে চাকরি বাতিল করা যায়। আমার বেঁচে থাকার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হল। এটা কি আর্টিকেল ২১ ভায়োলেট করা হল না। আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল আদালত। আস্থা ছিল বিচারব্যবস্থার প্রতি। এই রায়ের পর এবার আমরা কোথায় যাবো। তবু রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর কিছুটা হলেও স্বস্তি মিলেছে।’ বুধবার আবার স্কুলে যোগ দেবেন তিনি।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার