মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চলতি বছর দ্বিগুণ আমের ফলনের সম্ভাবনা, দাম কতটা কমতে পারে?

Pallabi Ghosh | ০৮ এপ্রিল ২০২৫ ২১ : ৩৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মুকুলে ছেয়ে গেছে মুর্শিদাবাদের আমের বাগানগুলো। জেলা উদ্যানপালন দপ্তরের অনুমান গত বছরের তুলনায় এবছর মুর্শিদাবাদ জেলার আমের বাগানগুলোতে প্রায় দু'গুণ আমের ফলন হবে‌।  তার ফলে কমতে পারে আমের দাম। 

ঐতিহাসিকেরা বলেন, মোগল নবাবদের সময়ে মুর্শিদাবাদ জেলার আমের বাগানগুলোতে প্রায় ২৫০টি বিভিন্ন প্রজাতির আম উৎপাদন হত। আম উৎপাদন এবং আমের গুণমান নিরীক্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেন, মুর্শিদাবাদের আমের স্বাদ, দেশ এবং রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে সম্পূর্ণ ভিন্ন। মুর্শিদাবাদ জেলার আমকে রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে পৃথক করার জন্য নবাবরা একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারা নিয়ে এসে 'গ্রাফটিং' পদ্ধতিতে নতুন প্রজাতির শঙ্কর আম গাছ তৈরি করেছিলেন। 

এখনও মুর্শিদাবাদ জেলার কহিতুর, কালাপাহাড়, চন্দন কোষা, মোহনভোগ, নবাবপসন্দ-সহ আরও কয়েকটি বিলুপ্ত প্রজাতির আম মানুষের জিভে জল এনে দেয়।মুর্শিদাবাদ জেলা উদ্যানপালন আধিকারিক প্রিয়রঞ্জন সান্নিগ্রাহী জানান, 'এবছর মুর্শিদাবাদ জেলার প্রায় ২২ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আমরা আশা করছি প্রায় ২.২০ লক্ষ মেট্রিক টন আমের ফলন আমরা পাব। গত বছর মুর্শিদাবাদ জেলায় আমের ফলন ছিল মাত্র এক লক্ষ মেট্রিক টনের কাছাকাছি।' 

তিনি জানান, 'এখনও পর্যন্ত জেলার যা আবহাওয়া রয়েছে তা আম চাষের জন্য অত্যন্ত অনুকূল। এইরকম আবহাওয়াতেই মুকুল থেকে ভালো ফলন হয়। দুপুরের দিকে কিছুটা গরম বাড়লেও তা এখনও তাপপ্রবাহের আকার নেয়নি। এর পাশাপাশি কয়েকদিন আগে অল্প বৃষ্টিপাত হয়েছে, যা আমের ভাল ফলনের জন্য অত্যন্ত জরুরি।'
 
প্রিয়রঞ্জন জানিয়েছেন, 'এই মুহূর্তে গাছগুলোতে যে সংখ্যায় মুকুল রয়েছে স্বাভাবিক নিয়মে এত মুকুল থাকবে না। গাছ থেকে বেশ কিছু মুকুল প্রাকৃতিক নিয়মে ঝরে পড়বে। আমরা আশা করছি মে মাসের ১৫ -২০ তারিখের মধ্যে মুর্শিদাবাদ জেলার আম বাজারে বিক্রির জন্য চলে আসবে। তবে মুর্শিদাবাদ জেলায় আমের ফলন গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকলেও আমের দাম কতটা কমবে বা আদৌ কমবে কিনা তা নির্ভর করবে অন্য রাজ্যে আমের কতটা ফলন হচ্ছে তার উপর। দক্ষিণ ভারত এবং অন্যান্য কয়েকটি রাজ্য থেকে যদি পর্যাপ্ত পরিমাণে আম রাজ্যের বাজারে আসতে থাকে তাহলে মুর্শিদাবাদের আমের দাম কিছুটা কমতে পারে।'
 
জেলা উদ্যানপালন আধিকারিক জানান, 'মুর্শিদাবাদ জেলায় আমের যে বাগানগুলো রয়েছে তা মূলত নবাবদের রসনা তৃপ্তির জন্য তৈরি করা হয়েছিল। তার ফলে এখানে আমের বাগানগুলোতে কোনও একটি নির্দিষ্ট প্রজাতির আম গাছের পরিবর্তে বিভিন্ন প্রজাতির আম গাছ দেখতে পাওয়া যায়। মুর্শিদাবাদ জেলার সাদুল্লা, চম্পা-সহ আরও কয়েকটি প্রজাতির আম বাজারে অত্যন্ত জনপ্রিয়। আমরা আশা করছি এই সমস্ত আম এবছর বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে।'
 
আমের মুকুল থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে ফলন চাষিরা পান তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই উদ্যানপালন দপ্তরের তরফ থেকে লিফলেট এবং বিভিন্ন রকমের কর্মশালার আয়োজন করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া