মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ এপ্রিল ২০২৫ ২০ : ৩৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: যোগ্য কারও চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই আশ্বাসবাণী পাওয়ার পরই মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলে 'কাজে' যোগ দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মহীন হয়ে পড়া বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মী। পুরনো সহকর্মীদেরকে ফের একবার পাশে পেয়ে একদিকে যেমন স্কুলগুলিতে কর্তব্যরত সহশিক্ষকদের মধ্যে খুশির হাওয়া। তেমনি প্রিয় শিক্ষকেরা ফের একবার ক্লাস নেবেন এতেই আনন্দিত ছাত্রছাত্রীরা।
৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষকদেরকে নিয়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কর্মচ্যুত শিক্ষকদের আশ্বাস দিয়ে বলেন, "আমি বেঁচে থাকতে কেউ আপনাদের চাকরি কেড়ে নিতে পারবে না। যোগ্য কারও চাকরি যাবে না।" চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, স্বেচ্ছাশ্রম দিলে কেউ আটকাতে পারবেনা এবং স্বেচ্ছাশ্রম দিলে সরকার কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না। মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীর পরই সোমবার পর্ষদের তরফ থেকে শীর্ষ আদালতে ফের একবার আবেদন করা হয়েছে। পাশাপাশি গঠিত হয়েছে একটি টাস্ক ফোর্স।
সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থেকে তাঁর আশ্বাসবাণী শোনার পর মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজেদের কর্মস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে। ফরাক্কা ব্লকের বাহাদুরপুর হাই স্কুলের অঙ্কের শিক্ষক অরবিন্দ ঘোষ এবং জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক শুভাশিস মান্না মঙ্গলবার নিজেদের কর্মস্থলে যান। স্কুল সূত্রের খবর, মঙ্গলবার বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে। ওই দুই শিক্ষক আজ স্কুলে নিজেদের দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সোমবারের সভায় হাজির থেকে মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী শোনার পর এদিনই রঘুনাথগঞ্জ সেকেন্দ্রা হাইস্কুলে উপস্থিত হয়েছেন সেখানকার ভৌত বিজ্ঞান বিষয়ের শিক্ষক জসিমউদ্দিন শেখ এবং দর্শনের শিক্ষক মাসুদ রানা। মাসুদ বলেন, 'আমাদের চাকরি বাতিল করার কোনও লিখিত চিঠি এখনও হাতে পাইনি। মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী শোনার পর সেই কারণেই আজ থেকে স্কুলে হাজির হয়েছি। আমরা সহকারী শিক্ষক হিসেবেই কাজ করতে চাই। আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর। তিনি যে আশ্বাস দিয়েছেন আগামীদিন তা পূর্ণ হবে বলে আমরা আশাবাদী।'
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জেলার বিভিন্ন স্কুলে শিক্ষকদের যোগ দেওয়াকে স্বাগত জানিয়েছেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন, 'দিদি গতকালই ঘোষণা করে দিয়েছেন যোগ্য সমস্ত শিক্ষকদের সুরাহা তিনি করবেন। দিদির উপর ভরসা রাখার জন্য শিক্ষকদেরকে ধন্যবাদ।'
তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সংগঠনের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি আশরফ রজভি বলেন, 'সুপ্রিম কোর্টের রায়ে মুর্শিদাবাদ জেলার প্রায় ২০০০ শিক্ষক কর্মচ্যুত হয়েছেন। আমরা খবর পেয়েছি মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর মঙ্গলবার থেকে বিভিন্ন স্কুলে অনেক শিক্ষক হাজির হয়েছেন।' তিনি আরও বলেন, 'জেলার বেশিরভাগ স্কুলগুলোতে এখন ইউনিট টেস্ট চলছে। আমরা আশাবাদী শিক্ষকেরা মুখ্যমন্ত্রীর পরামর্শ মত নিজেদের দায়িত্ব পালন করবেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার