শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৭ এপ্রিল ২০২৫ ০০ : ০৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত কবি আনন্দমোহন রায়ের ইচ্ছা ছিল জীবদ্দশায় রাজবংশী ভাষায় ‘রামায়ণ’-এর অনুবাদ করে বই হিসেবে প্রকাশ করবেন। কিন্তু বই লিখলেও তা প্রকাশ করতে পারেননি তিনি। তার আগেই মৃত্যু হয় তাঁর। তাই তাঁর পুত্র উমাশংকর রায় বাবার শেষ ইচ্ছাপূরণ করলেন। বাবার লেখা রাজবংশী ভাষায় ‘রামায়ন’ বই প্রকাশ করলেন তিনি। এটি রাজবংশী ভাষায় প্রথম রামায়ন বই।
সোমবার কোচবিহার শহরের গুঞ্জবাড়ি সংলগ্ন দ্য কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি হল ঘরে ওই অনুষ্ঠান হয়। বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছেলের এই কর্মকাণ্ডকে সবাই কুর্নিশ জানিয়েছেন। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক নিখিলেশ রায়, অধ্যাপক ভগীরথ দাস, অধ্যাপক মাধব চন্দ্র অধিকারী, কবি সাহিত্যিক ও সুরকার জগদীশ আসোয়ার, শিক্ষক ও শিল্পী যোগেন্দ্রনাথ রায়, কবি শৈলেন দাস সহ আরও অনেকে।
জানা গিয়েছে, প্রয়াত আনন্দমোহন রায় মরিচবাড়ি এলাকার কুমটিরঘাটের বাসিন্দা ছিলেন। তিনি কৃত্তিবাসী রামায়ণ রাজবংশী ভাষায় অনুবাদ করেন। এছাড়াও তাঁর লেখা যাত্রাপালগুলির মধ্যে অন্যতম মুজিব কেন কবরে বা শতাব্দীর ইতিহাস জনপ্রিয়তা অর্জন করে। কবিতা লেখার পাশাপাশি একশোর বেশি ভাওইয়া গান লিখেছেন। রাজবংশী ভাষায় অনুবাদ করা রামায়ন রাজবংশী সাহিত্যেকে স্বতন্ত্র করবে বলে জানান অনেকেই।
এদিন এবিষয়ে উমাশঙ্কর রায় জানান, ‘ব্রেন স্ট্রোক হওয়ায় বাবা অনেকদিন অসুস্থ ছিলেন। সে সময় তিনি এই অনুবাদের কাজ করেছেন। বাবার ওই বইটি অনুবাদের কাজ শেষ হওয়ার পর মারা যান। কর্মসূত্রে আমি জয়সলমীরে থাকায় বইটি সম্পাদনার কাজ করে উঠতে পারিনি। তবে এবার সম্পাদনার কাজ শেষ করে আজ বইটি প্রকাশ করলাম। এই বইটি প্রকাশ করে খুবই আনন্দ হচ্ছে। আরও ভাল লাগত এই অনুষ্ঠানে যদি বাবা উপস্থিত থাকতেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার